অর্ণব আইচ: অস্ত্রোপচারের পর বেডে শুয়েছিলেন এক রোগিণী। তখন তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে কলকাতার একবালপুর এলাকার এক বেসরকারি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসপাতালের ওই অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আবদুল সুভান। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগিণীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির ঘটনা রবিবার হয়। একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগিণী। রবিবার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটারেই তিনি অচেতন হয়েছিলেন। পরে তাঁকে ওটি থেকে বার করে অন্যত্র স্থানান্তর করা হয়। ওই রোগিণীকে অন্যত্র স্থানান্তরের দায়িত্ব পড়েছিল আবদুলের। অভিযোগ, সেইসময় অভিযুক্ত ওই রোগীনির শ্লীলতাহানি করে। প্রায় অচেতন থাকায় তিনি তখন কোনও প্রতিবাদ করতে পারেননি বলে জানা গিয়েছে।
পরে জ্ঞান ফিরলে পরিবারের লোকদের ঘটনার কথা তিনি জানান। পরিবারের পক্ষ থেকে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। পরে একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই বেসরকারি হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ওই কর্মীর কুর্কীতি ধরা পড়ে যায়। এরপরই তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে তোলা হয়।
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি