সুব্রত বিশ্বাস: মাটির গভীরে যেতে চাইলে এবার আসতে হবে হাওড়ার মেট্রো স্টেশনে। কারণ এবার হাওড়া মেট্রো স্টেশনকে ‘দ্য ডিপেস্ট সাবওয়ে স্টেশন’-এর তকমা দিল রেল বোর্ড।
এতকাল দিল্লি মেট্রোর হাউস খাস এই তকমা পেয়ে এসেছে। যার গভীরতা ৩০ মিটার। চৌরিবাজার সেক্ষেত্রে হলুদ স্টেশনের তকমা পেয়েছে ২৫ মিটার গভীরতার জন্য। এবার তাদের টেক্কা দিয়ে হাওড়ার মেট্রো স্টেশন ৩২.০০৪ মিটার (১০৫ ফুট) গভীরে নামায় মিলল ‘গভীরতম’র তকমা। কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্টে হাওড়া স্টেশনকে ‘কি স্টেশন’ (Key Station) বলা হয়েছে। কারণ হাওড়া দেশের মধ্যে ব্যস্ততম। এই স্টেশনের সংযোগকারী মেট্রো যে রীতিমতো ব্যস্ততম মেট্রো স্টেশন হবে তা বলার অপেক্ষা রাখে না। দেশে প্রথম নদীর তলা দিয়ে এই মেট্রো যাওয়ার পদক্ষেপকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
[আরও পড়ুন: শিলিগুড়ি করিডরের দিকে লালফৌজকে রুখতে তৈরি, প্রত্যয়ী ইস্টার্ন কম্যান্ডের বিদায়ী সেনাকর্তা]
৩০ মিটার নদীর গভীর দিয়ে দৌড়বে এই মেট্রো। নদীর তলায় দু’টি টানেল ৫২০ মিটারের। যার এক প্রান্তে হাওড়া, অন্যদিকে মহাকরণ। এই দূরত্বে পৌঁছতে মেট্রো সময় নেবে মাত্র এক মিনিট। ৮০ কিলোমিটার গতিতে চলবে এই মেট্রো। হাওড়া থেকে ধর্মতলা পৌঁছতে মেট্রোর জুড়ি মেলা ভার। অসংখ্য যাত্রী সড়ক পথের মায়া ছেড়ে মাটির গহ্বরে নামবেন, এ বিষয়ে নিশ্চিত রেল বোর্ডের কর্তারা। ওই সূত্রে জানা গিয়েছে, হাওড়া মেট্রো স্টেশনের গঠন কাজ সম্পূর্ণ হয়েছে। জমি থেকে ১০৫ ফুট নিচে এই স্টেশন। নিচে নামতে চারটি লেবেল ও পাঁচটি স্ল্যাব পেরতে হবে। সিঁড়ি ভাঙতে যাঁদের অসুবিধা তাঁরা চলমান সিঁড়ি ব্যবহার করবেন। যাঁরা বলিষ্ঠ পেশি বানাতে চান তাঁরা অবশ্যই সিঁড়ি ব্যবহার করবেন। এজন্য রেল সব ব্যবস্থাই রেখেছে আধুনিকভাবে। ১৬.৬ কিলোমিটার ইস্ট-ওয়েস্ট রেলের কাজ সম্পূর্ণ করা হবে ২০২১ সালের মধ্যে বলে জানিয়েছে রেল।
[আরও পড়ুন: কালীঘাটে সিবিআই আসতে পারে, তাই ভয় পাচ্ছেন মমতা: দিলীপ ঘোষ]
সর্বশেষ খবর
-
বাতাসের ‘বিষে’ ফালাফালা মনও! বায়ুদূষণে বাড়ছে অবসাদ, আত্মহত্যার ভাবনা
-
ঘরোয়া ক্রিকেটে বাড়ছে বেতন, নতুন গ্রেডিং ব্যবস্থা বিসিসিআইয়ের, লাভবান হবেন কারা?
-
‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি
-
উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে
-
পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা? রাসায়নিকের কবল থেকে বাঁচুন ৫ উপায়ে