International Yoga Day

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়কর আবাসন, পূর্বায় বিশেষ যোগ শিবির

আয়কর আবাসন, পূর্বা এবং উৎকর্ষে আরোহণের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল 'সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৭:১৩

options
link
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়কর আবাসন, পূর্বায় বিশেষ যোগ শিবির
২১ জুন, রবিবার। আবাসনের মাঠে পালিত যোগ দিবস। নিজস্ব ছবি।

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে আজ ২১ জুন, কলকাতার আয়কর আবাসন, পূর্বায় অনুষ্ঠিত হল বিশেষ যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি। আয়কর আবাসন, পূর্বা এবং উৎকর্ষে আরোহণের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “Yoga for Healthy Ageing” বা “সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা”।

Advertisement

আবাসনের মাঠে কর্মী, অফিসার এবং তাঁদের পরিবারের সদস্যরাও যোগাভ্যাসে অংশ নেন। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বয়স্কদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিয়মিত যোগচর্চা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

Advertisement

সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সদস্যরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগাসন, প্রাণায়াম এবং ধ্যানের বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি যোগচর্চার উপকারিতা এবং সুস্থ জীবনধারা নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

উৎকর্ষে আরোহণের আহ্বায়ক অনুপম মজুমদার বলেন, “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই বার্তাকে সামনে রেখে সমাজে সুস্থতা ও সচেতনতার প্রসার ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে যোগচর্চার মাধ্যমে মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক হিসেবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত সকলেই এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.