২০২৬ সালের মার্চ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে বসে ‘গানওয়ালা’ কবীর সুমন বলেছিলেন, ‘বিজেপি গবেট, বিজেপি নিরেট’। বাংলাকে অশান্ত করার চেষ্টার অভিযোগও তিনি তুলেছিলেন বিজেপির বিরুদ্ধে। পালাবদলের কয়েক মাস পেরতে না পেরতেই একেবারে ভিন্ন সুর তাঁর গলায়। সোশাল মিডিয়া পোস্টে বিধায়ক পাপিয়া অধিকারী ও বিজেপির ভূয়সী প্রশংসা করলেন তিনি। দাবি করলেন, কয়েক মাসে বিজেপি যেভাবে নাগরিক স্বার্থে কাজ করছে, এর বেশি আর কিছু চাওয়ার থাকতে পারে না।
আরও পড়ুন:

কবীর সুমন বরাবর মানুষের কথা বলেছেন, বিপ্লবের কথা বলেছেন। শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার পাশাপাশি ধর্মের ভেদাভেদ ভুলে একসঙ্গে হাতে হাত রেখে বাঁচার কথা বলেছেন। তৃণমূল জমানায় সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জেতেন। সাংসদ পদের মেয়াদ পেরনোর পরও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে কবীর সুমনকে। চলতি বছরের মার্চে এসআইআরের প্রতিবাদে মমতার ধরনা মঞ্চেও শামিল হয়েছিলেন তিনি। বিজেপিকে আক্রমণ করতেও একবিন্দু ছাড়েননি। তবে ফল প্রকাশিত হতেই ‘নাগরিক কবিয়াল’ দাবি করেছিলেন, তিনি কখনই তৃণমূলপন্থী নন, হাতেপায়ে ধরে তাঁকে ভোটে দাঁড় করানো হয়েছিল।
কয়েকমাসের ব্যবধানে এবার বিজেপিকে প্রশংসায় ভরিয়ে দিলেন কবীর সুমন। বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে কবীর সুমন জানান, তাঁর এলাকার একটি গাছের উচ্চতা নিয়ে পাড়ার লোকেদের সমস্য়া হচ্ছিল। ঝড়বৃষ্টিতে ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি শিল্পী। কোনওভাবে যোগাযোগ করেন বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে। কবীর সুমন জানান, অভিযোগ পাওয়ামাত্রই কাজ করেছে প্রশাসন। পরবর্তীকালে বিদ্যুতের সমস্যা দেখা দিলেও তা দ্রুত ঠিক করা হয়। সব মিলিয়ে বিজেপি ও বিধায়কের কাজে বেজায় খুশি শিল্পী। তাঁর কথায়, “আলো, জল পাচ্ছি, ময়লা সরানো হচ্ছে, মোটামুটিভাবে এর বাইরে এর বেশি ভাবতেও পারছি না। সকলের মঙ্গল হোক।” কবীর সুমনের মুখে বিজেপির প্রশংসায় বেজায় চটেছে আমজনতা। কমেন্ট বক্সে কেউ তোপ দেগেছেন ধান্দাবাজ বলে। কারও খোঁচা, ‘এবার উনি সুমন চট্টোপাধ্যায় হবেন!’
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না