Anis Khan murder case

Anis Khan: ‘আনিসের বাবাকে চিন্তা করতে বারণ করবেন’, কাশেম সিদ্দিকির সঙ্গে সাক্ষাতে আশ্বাস মুখ্যমন্ত্রীর

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২২, ২০:২৪

options
link
Anis Khan: ‘আনিসের বাবাকে চিন্তা করতে বারণ করবেন’, কাশেম সিদ্দিকির সঙ্গে সাক্ষাতে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মলয় কুণ্ডু: আনিস খানের মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকার গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট-এর উপরই আস্থা রাখলেন আন্দোলনকারীরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সিট-এর তদন্তের উপর তাঁদের ভরসা রয়েছে। ১৫ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও আরও অনেক তথ্য সিট পেতে পারে, তাই এখনই সিবিআইয়ের দাবিও তাঁরা তুলছেন না।

Advertisement

মুখ্যমন্ত্রী তাঁর মাধ্যমে আনিসের বাবাকে ফের আশ্বাস দিয়েছেন পাশে থাকার। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে খুশি কাশেম। তাঁর বক্তব্য, “দিদি বলেছেন সিট গঠন করেছি। সিট সঠিক তথ্য নেবে। যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে। তার জন্য আমি অবশ্যই জোর দিয়ে দেখছি। দিদির সঙ্গে কথা বলে বুঝলাম যে উনি এটার শেষ দেখে ছাড়বেন।” তিনি জানান, সিট এদিন সব কিছু জমা দিয়েছে রাজ্য সরকারের কাছে। তা নিয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, “আনিসের বাবাকে চিন্তা করতে বারণ করবেন। আমি স্বয়ং তাঁর পাশে আছি।” সিবিআই এখনই তাঁরা চাইছেন না বলে কাশেমের বক্তব্য, “দিদি বলেছেন, আগে আমি কি করছি দেখুন।” তিনি ফিরে গিয়ে আনিসের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানান কাশেম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গাড়িতে সাড়ে সাত কোটি টাকার হেরোইন পাচার! কলকাতা থেকে গ্রেপ্তার দম্পতি-সহ ৪]

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে যায় বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলে দাবি করেন আনিসের বাবা সালাম খান। সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

এদিকে, সোমবারই আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder) তদন্তে সময় বাড়াল কলকাতা হাই কোর্ট। আদালতের তরফে এক মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে।

[আরও পড়ুন: ৩ দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা, বিজেপি শাসিত চার রাজ্যে করমুক্ত ‘কাশ্মীর ফাইলস’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন