বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই

ডা. অরুণাংশু তালুকদার জানান, দিল্লি এইমস, চেন্নাই মেডিক্যাল কলেজ, সিএমসি ভেলোরে শুধু এই যন্ত্র রয়েছে।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৪:০৮

options
link
বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই
ফাইল ছবি।

অদূর ভবিষ্যতে সামান্য কারণে হাড় ভাঙতে পারে কি না, তা এবার জানা যাবে একেবারে বিনামূল্যেই। কলকাতা মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে এল অত্যাধুনিক বিএমডি মেশিন। গোটা পূর্ব ভারতের মধ্যে একমাত্র জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। শুধুমাত্র বয়স্কদের অসুখ সংক্রান্ত এই বিভাগে প্রবীণদের নানাবিধ অসুখের চিকিৎসা হয়। তারই মধ্যে অন্যতম হাড় ভেঙে যাওয়া।

Advertisement

বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করাতে গেলে খরচ কয়েক হাজার টাকা। প্রান্তিক মানুষের পক্ষে সেই পরীক্ষা করা কার্যত অসম্ভব। কলকাতা মেডিক্যালে বোন মিনারেল ডেনসিটি স্ক্যান করা যাবে নিখরচায়। ডা. অরুণাংশু তালুকদার জানান, দিল্লি এইমস, চেন্নাই মেডিক্যাল কলেজ, সিএমসি ভেলোরে শুধু এই যন্ত্র রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হিপ-এর বোন মিনারেল ডেনসিটি গড়ের তুলনায় ১ এসডি কম হলে হিপ ফ্র্যাকচারের ঝুঁকি ২.৬ গুণ বেড়ে যায়। হাড়ে ক্যালসিয়াম ছাড়াও, ফসফরাস, ম্যাগনেশিয়াম, অল্প পরিমাণে সোডিয়াম পটাশিয়াম থাকে। বোন মিনারেল ডেনসিটি টেস্টে ধরা পড়ে সব কিছুই। এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজ কলকাতা মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে এবার অত্যাধুনিক যন্ত্র বোন মিনারেল ডেনসিটি মেশিন। যে যন্ত্রের মাধ্যমে করা যাবে এই বোন মিনারেল ডেনসিটি টেস্ট। জেরিয়াট্রিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. অরুণাংশু তালুকদার জানিয়েছেন, শরীরের যে হাড় তার স্বাস্থ্য কেমন জানা যাবে আগে থেকেই। বয়স হলে হাড় ক্ষয়ে যায়, নরম হয়ে যায়। দেখা যায় অল্প চোট লাগলেই ভেঙে যাচ্ছে হাড়। এক্স রে মেশিনে ধরা পড়ে শুধুমাত্র হাড়ে চিড় ধরেছে কি না। কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম কতটা আছে, অন্য খনিজ কতটা আছে জল কতটা আছে সেটা ধরে বোন-মিনারেল ডেনসিটি মেশিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্ব ভারতের কোনও সরকারি হাসপাতালে এতদিন এ যন্ত্র ছিল না। এই যন্ত্রে টেস্ট করিয়ে আগে থেকেই জানা যাবে হাড় দুর্বল কি না। সে ক্ষেত্রে চিকিৎসা শুরু করা যাবে আগে থেকেই। বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করাতে গেলে খরচ কয়েক হাজার টাকা। প্রান্তিক মানুষের পক্ষে সেই পরীক্ষা করা কার্যত অসম্ভব। কলকাতা মেডিক্যালে বোন মিনারেল ডেনসিটি স্ক্যান করা যাবে নিখরচায়। ডা. অরুণাংশু তালুকদার জানান, দিল্লি এইমস, চেন্নাই মেডিক্যাল কলেজ, সিএমসি ভেলোরে শুধু এই যন্ত্র রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.