ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। বিকেল ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন বলে খবর। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। আপাতত আংশিকভাবে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মিলছে পরিষেবা।
আরও পড়ুন:
কলকাতার লাইফলাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন পাতালপথে। মেট্রোয় গণ্ডগোলের বিষয়টাও নতুন নয়। প্রায়ই নানারকম সমস্যা লেগেই থাকে। আত্মহত্যার চেষ্টার ঘটনাও নতুন নয়। যার জেরে বিরক্ত যাত্রীরা। সোমবার বিকেলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই সোমবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন যাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ স্টেশনে ঢোকে একটি মেট্রো। আচমকা লাইনে ঝাঁপ দেন একজন। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ। যার জেরে বেশ কিছুক্ষণ পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা।
পরবর্তীতে আংশিকভাবে শুরু হয় পরিষেবা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। তবে ব্যস্ত সময়ে এই বিভ্রাটে বেজায় বিরক্ত যাত্রীদের একাংশ। লাগাতার একই ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ করছে না কর্তৃপক্ষ, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
এবার হকির মঞ্চেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’, পাকিস্তানকে ১৯ গোলের মালা পরাল ভারতের মেয়েরা
-
‘গাড়ি না সরালে টায়ারের হাওয়া বের করে দেব,’ প্রিয়াঙ্কার বোন মান্নারাকে হুঁশিয়ারি! ভাইরাল ভিডিও
-
ঝা চকচকে ঘর-বিছানা, নতুন বাড়িতে ‘দিদি তেরা দেভর দিওয়ানা’ গেয়ে ফের ভাইরাল রানু!
-
‘মাথা খাচ্ছেন’ শ্বশুর, এবার ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন মায়াবতী
-
আর্থিক ধাক্কায় নাজেহাল আমেরিকা, অবশেষে ইরান যুদ্ধে দাঁড়ি টানছেন ট্রাম্প!