অর্ণব আইচ: মেডিক্যাল কাউন্সিলের জাল ওয়েবসাইট খুলে প্রতারণা। জয়েন্ট এন্ট্রাস পাস করা এক ছাত্র ডাক্তারি পড়তে গিয়েই পা দিলেন সাইবার অপরাধীদের পাতা ফাঁদে। এই ঘটনায় বিহার থেকে তিন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করল লালবাজারের সাইবার থানার পুলিশ।
[ আরও পড়ুন: ‘এসএমএস করে মাফ করেছেন রামমোহন রায়’, রসিকতা বাবুলের ]
গোয়েন্দারা জানতে পেরেছেন, ভুয়া লটারি, পেট্রোলপাম্পের ভুয়া ডিলারশিপ চক্রের সঙ্গে যুক্ত এই তিন অভিযুক্ত। ধৃত যুবক ও তরুণরা হচ্ছে বিহারের নওয়াদার বাসিন্দা৷ ধৃতেদর নাম সুরজ কুমার, রাকেশ কুমার ও রণধীর কুমার। জানা গিয়েছে, উত্তর কলকাতার চিৎপুরের বাসিন্দা এক ছাত্র এই বছরই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাস করেন। গত আগস্টে তিনি একটি ভাল মেডিক্যাল কলেজে পড়ার জন্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে যান। কেন্দ্রীয় সরকারের লোগো দিয়ে সেই ওয়েবসাইট তৈরি করেছিল জালিয়াতরা। ওই ওয়েবসাইটের মাধ্যমে ভাল একটি মেডিক্যাল কলেজে ভরতি হওয়ার নাম করে জালিয়াতরা দফায় দফায় ৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা নেয়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেয় ওই ছাত্রের পরিবার। কিন্তু টাকা দেওয়ার পরও ভরতি না হওয়ায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
[ আরও পড়ুন: ‘প্রতিবন্ধি’! মেট্রোর গায়ে বানান সংশোধনের দাবি সর্বস্তরে ]
গোয়েন্দারা জানতে পারেন, অপরাধীরা তাদের সিম কার্ড ও মোবাইল ফোন পালটে চলেছে। তারা ভুয়া নামে অনলাইন ওয়ালেট অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে। ক্লোন করা মোবাইলের আইএমইআই নম্বর ব্যবহার করছে তারা। তদন্ত করে বিহারে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা৷ তাদের কাছ থেকে দশটি মোবাইল, প্রচুর সিম কার্ড, ল্যাপটপ, এটিএম কার্ড, ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
স্যুটকেসে রেলের চাদর! ধরা পড়ে আজব যুক্তি দম্পতির! ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়
-
‘সমাজকে আপগ্রেড করতে যদি…,’ আইফোন ১৮র হিড়িক দেখে খোঁচা সোনুর
-
মাদ্রাসা অভিযান দেশের মুসলিম স্বার্থের পরিপন্থী নয়
-
বচ্চনের ছবি দেখে হিন্দি শেখা! গাভাসকরদের পাশে বসে সেই ভাষাতে ধারাভাষ্য আফগানি শাকিরের
-
‘ফুটবলারে’র সঙ্গে লড়াইয়ে ‘খাম’, আপাতত প্রতীক যুদ্ধে ইতি টেনে মমতা-ঋতকে ‘নাম-সিম্বল’ দিল কমিশন