Kolkata

স্বামীর মৃত্যুর ৩ দিনের মাথায় চরম সিদ্ধান্ত, আত্মঘাতী তরুণী

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দুজনেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৪, ১৭:৫৮

options
link
স্বামীর মৃত্যুর ৩ দিনের মাথায় চরম সিদ্ধান্ত, আত্মঘাতী তরুণী
প্রতীকী ছবি

নিরুফা খাতুন: স্বামীর মৃত্যুর তিনদিনের মাথায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্বামীর মতোই গলায় দড়ি দিয়ে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে আনন্দপুরে ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

মৃত বছর উনিশের পূজা অধিকারী। আনন্দপুরের নোনাডাঙার বাসিন্দা সৌভিক ঘোষের সঙ্গে বছর দুয়েক আগে পূজার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হত। অভিযোগ, সৌভিক মদ‌্যপান করে তাঁকে মারধরও করত। গত সোমবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। রাগ করে পূজা বাপের বাড়ি চলে যান। সেদিন সৌভিক ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত‌্যা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মেসি-রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে সুনীল, ফুটবলের ‘লেজেন্ড’কে বিশেষ সম্মান ফিফার]

পরিবার সূত্রে খবর, তার পর থেকে অত্যন্ত মনমরা হয়ে যান পূজা। স্বামীর আত্মহত্যার জন্য নিজেকে বারবার দায়ী করতে থাকেন বধূ। ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে না আসলে এমন অঘটন হত না বলেই দাবি করতেন। খাওয়াদাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন পূজা।

Advertisement

এর পর বৃহস্পতিবার ভোরে বাপের বাড়িতে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুশোকে আত্মহত‌্যা (Suicide)) করেন স্ত্রী। থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। মাত্র তিনদিনের ব্যবধানে দম্পতির আত্মহত্যার ঘটনায় শোকে বিহ্বল পূজা ও সৌভিকের পরিবারের লোকজন।

[আরও পড়ুন: ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়, মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.