অভিরূপ দাস: রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan Cancer Institute Rajarhat) থেকে উদ্ধার সিস্টারের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। “মা-বাবা ক্ষমা করো”, সুইসাইড নোটে উল্লেখ রয়েছে সেকথা। কী কারণে ক্ষমা চেয়ে আত্মঘাতী হলেন ওই তরুণী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বানতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বছর আঠাশের ওই তরুণী দিল্লির বাসিন্দা। চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের হস্টেলে থাকতেন তিনি। শুক্রবার সকালে তরুণী সিস্টারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। তাঁকে ডাকাডাকি করতে শুরু করেন অন্যান্যরা। তবে কোনও সাড়াশব্দ না পাওয়ায় বানতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে হস্টেলে ঢোকেন পুলিশকর্মীরা। তাঁরা দেখেন গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন ওই তরুণী সিস্টার। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
[আরও পড়ুন: বিশ্বসেরা আর জি কর হাসপাতাল, পয়জন ইনফরমেশন সেন্টারকে স্বীকৃতি দিল WHO]
হস্টেলের ওই ঘর থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে লেখা ছিল, “বাবা-মা আমাকে ক্ষমা করো।” জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলছিলেন না ওই হাসপাতালের সিস্টার। কোনও এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল তাঁর। তার সঙ্গে কোনও অশান্তির জেরেই তরুণী আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান, তরুণী সিস্টার আত্মঘাতী হয়েছেন। তরুণীর ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। তাঁর সুইসাইড নোটের বয়ানও ভাবাচ্ছে সকলকে। কী কারণে বাবা-মায়ের কাছ থেকে ক্ষমা চাইলেন তিনি, তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার কারণে ক্ষমা চাইলেন নাকি তার নেপথ্যেও রয়েছে অন্য কোনও কারণ, তা জানতে মৃতার পরিজনদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা।
[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ পদ ছেড়েই নতুন দায়িত্ব, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হলেন অর্পিতা ঘোষ]
সর্বশেষ খবর
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি