Kunal Ghosh

অপকর্ম করেছেন চাকরিখেকো সিপিএম আইনজীবী! বামনেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস কুণালের

সোশাল মিডিয়ায় ঠিক কী লিখলেন কুণাল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৪৩

options
link
অপকর্ম করেছেন চাকরিখেকো সিপিএম আইনজীবী! বামনেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস কুণালের
সোশাল মিডিয়ায় বাম আইনজীবীকে নিশানা কুণাল ঘোষের।

এবার সিপিএমের এক আইনজীবী সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোশাল মিডিয়া পোস্টে জানালেন, ওই ‘চাকরিখেকো’ আইনজীবীর বিরুদ্ধে তাঁরই সহকর্মী তথা দলেরই এক মহিলা আইনজীবী নানারকম অপকর্মের অভিযোগ তুলে নেতৃত্বকে চিঠি দিয়েছেন। সেখানেই কুণাল দাবি করেছেন, ওই মহিলার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযুক্ত আইনজীবী কে তা খোলসা করেননি তৃণমূলের মুখপাত্র। 

Advertisement

বিষয়টা ঠিক কী? শুক্রবার সকালে বাম আইনজীবীকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, ‘সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী। কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে। মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে। চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি।’

সেই পোস্টেই কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, সিপিএম (CPM) কি অভিযোগ খতিয়ে দেখবে? তিনি লেখেন, ‘মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের ‘পেয়ারেলালরা’?’ যদিও চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেই জানিয়েছেন কুণাল। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিশানায় কোন বাম আইনজীবী। অনেকেরই ধারণা, বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথাই বলতে চেয়েছেন তৃণমূল নেতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.