Kunal Ghosh

‘রিভলভার নিয়ে অনুসরণ’, বেলেঘাটাতেই কুণালের গাড়ি ভাঙচুর, প্রাণে মারার চেষ্টা! কী বলল বিজেপি?

শনিবার উত্তরপাড়ায় কুণাল ঘোষের উপর হামলা হয়েছিল। গাড়ি ভাঙচুর-ডিম ছোড়া হয়। আজ, রবিবার ফের কালীঘাট তৃণমূলের বিধায়কের উপর হামলা হল! ফের ভাঙচুর করা হল বেলেঘাটার বিধায়কের গাড়ি।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৩:৩১

options
link
‘রিভলভার নিয়ে অনুসরণ’, বেলেঘাটাতেই কুণালের গাড়ি ভাঙচুর, প্রাণে মারার চেষ্টা! কী বলল বিজেপি?
ফাইল ছবি।

শনিবার উত্তরপাড়ায় কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলা হয়েছিল। গাড়ি ভাঙচুর-ডিম ছোড়া হয়। আজ, রবিবার ফের কালীঘাট তৃণমূলের বিধায়কের উপর হামলা হল! ফের ভাঙচুর করা হল বেলেঘাটার বিধায়কের গাড়ি। সব থেকে বড় কথা এদিন সকালে নিজের বিধানসভা এলাকাতেই ওই হামলা চলে। খুনের চেষ্টার অভিযোগ এনেছেন কুণাল। ঘটনার পরেই নারকেলডাঙা থানা পৌঁছন বিধায়ক। পরপর দু’দিনের এই আক্রমণ প্রসঙ্গে বিজেপির দিকে আক্রমণ শানিয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিধায়কের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ঘটনার সঙ্গে তৃণমূলের লোকজনই জড়িয়ে বলে পালটা কটাক্ষ করেছেন তিনি।

Advertisement

গতকাল, শনিবার দুপুরে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক কুণাল ঘোষ। উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পাথর, রডের ঘায়ে ভাঙা হয় কুণালের গাড়ির কাচ। সেই আক্রমণের পরই সটান গাড়ি ঘুরিয়ে কুণাল ভবানী ভবন পৌঁছে গিয়েছিলেন। যদিও অভিযোগ, তাঁকে ভবানী ভবনে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষার পরে ইমেল মারফত কুণাল উত্তরপাড়া থানায় অভিযোগ জানান। সভায় পৌঁছতে না দেওয়ার জন্যই ওই হামলা বলে দাবি করেছিলেন কুণাল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছিলেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kunal Ghosh Car Attacked
বেলেঘাটাতেই কুণালের গাড়ি ভাঙচুর। নিজস্ব চিত্র

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের কুণাল ঘোষের উপর হামলা। রবিবার সকালে এই ঘটনা নিজেরই বাড়ির কাছাকাছি, নিজের বিধানসভা এলাকায়। এদিন সকালের কুণাল বাড়ি থেকে বেরিয়ে ৩৬ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, বাড়ি থেকে গাড়ি করে বেরনোর পর থেকেই তাঁকে কেউ বা কারা রিভলভার নিয়ে অনুসরণ করছিল। একসময় কুণাল ঘোষের গাড়িতে হামলা হয়। বিধায়কের গাড়ির সামনে ও পিছনের কাচ লক্ষ্য করে পাথর ছোড়া হয়। হাতুড়ির আঘাতে ভাঙা হয় গাড়ির কাচ! কুণালের কলার চেপে ধরেছিল বাইকবাহিনীর একজন! শুধু তাই নয়, একজন অভিযুক্ত বন্দুক বার করছিল! 

Advertisement

এদিন কুণাল বলেন, “আজ হাতুড়ি দিয়ে কাচ ভেঙে কলার ধরে ঝুলল। আরেকজন বাইকে রিভলবার বার করেছে। আমার নিরাপত্তারক্ষী রিভলভার বার করতে ওরা একটু থমকায়। ফুলবাগান থেকে নারকেলডাঙা, হামলা চলেছে। বাড়ি থেকে ফলো শুরু করেছে।”

এদিন কুণাল বলেন, “আজ হাতুড়ি দিয়ে কাচ ভেঙে কলার ধরে ঝুলল। আরেকজন বাইকে রিভলবার বার করেছে। আমার নিরাপত্তারক্ষী রিভলভার বার করতে ওরা একটু থমকায়। ফুলবাগান থেকে নারকেলডাঙা, হামলা চলেছে। বাড়ি থেকে ফলো শুরু করেছে।” তিনি আরও বলেন, “আমাকে খুনের চেষ্টা হল। আমাকে যে কোনও দিন মেরে ফেলতে ওরা।” বিজেপি এই হামলা চালিয়েছেন বলে কুণালের অভিযোগ। ঘটনার পরে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে নিন্দা করে বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি।

যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বিধায়কের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন। পুলিশি তদন্তের কথাও জানিয়েছেন তিনি। তাঁর পালটা কটাক্ষ, “তৃণমূল দুই শিবিরে বিপক্ষ। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই ঘটনা। তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে।” বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও জানিয়েছেন দেবজিৎ। পরপর দু’দিন কুণালের উপর হামলার ঘটনায় জোর রাজনৈতিক গুঞ্জন ছড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.