টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরলেন মদন মিত্র। বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা তথ্য চেয়েছেন তাই দিয়েছেন বলেই জানান তিনি।
আরও পড়ুন:
ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আগেও মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডি জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মদনের আরও দাবি, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই ইডি আধিকারিকরা যা তথ্য চেয়েছেন, তাই দিয়েছেন। বর্তমানে ঋতব্রত শিবিরের হাত ধরেছেন মদন। সে প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয় তাঁকে। সম্পূর্ণ সজ্ঞানে ওই শিবিরের হাত ধরেছেন বলেই দাবি মদনের।
ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আগেও মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার তাঁকে তলব করা হয়। ব্যাঙ্কের নথিপত্র-সহ বেলা ১২টা ১৫ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্র। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন মদন মিত্রের দুই ছেলে। গত শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং