Mahua Moitra

মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি

আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৫:০৬

options
link
মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি
ফাইল ছবি।

বুধবার তেহট্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে টার্গেট করে ‘ডিম থেরাপি’ চলে। ফেসবুক লাইভে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। সেখানে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মমতাপন্থী এই সাংসদ। এবার সেই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের এই সাংসদ। একইসঙ্গে দ্রুত যাতে এই সংক্রান্ত মামলার শুনানি করা হয়, সেই আবেদনও জানানো হয়। যদিও সেই আবেদন নাকচ করে দিলেও মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Advertisement

এর আগে কালীগঞ্জে ডিম হামলার শিকার হন মহুয়া। এর নেপথ্যে এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নিরাপত্তার দাবি আদালতের দ্বারস্থও হয়েছিলেন।

গত সপ্তাহে তেহট্ট ১ নম্বর ব্লকে ঘরোয়া বৈঠক ছিল মহুয়া মৈত্রের (Mahua Moitra)। সেখানে যাওয়া মাত্র তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সাংসদের দাবি, বৈঠকের আগে সেখানে ভিড় জমান বিজেপির বেশ কয়েকজন। বিক্ষোভের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম হামলা করা হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের মদতেই এই হামলা করা হয় বলে অভিযোগ মহুয়া মৈত্রের। কলকাতা হাই কোর্টের নিরাপত্তায় থাকা সত্ত্বেও কেন ডিম হামলা? তা নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন সাংসদ। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই সময়েই পুলিশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মহুয়া মৈত্র। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই মতো আজ, সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের এই সাংসদ। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। বলে রাখা প্রয়োজন, এর আগে কালীগঞ্জে ডিম হামলার শিকার হন মহুয়া। এর নেপথ্যে এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নিরাপত্তার দাবি আদালতের দ্বারস্থও হয়েছিলেন। বিচারপতি তাঁকে জানান, বিপ্লবীরা গুলি খেয়েছেন, আর আপনি ডিম হামলার ভয় পাচ্ছেন? এরপর যদিও আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে তারপরেও ফের তেহট্টে ডিম হামলার শিকার হন সাংসদ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.