সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিলেন তিনি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। বললেন, “আগামিকাল থেকে নতুন বছর। সকলের খুব ভাল কাটুক, শুভ কাটুক। আনন্দে থাকুন।” খোঁজ নিলেন কালীঘাটের স্কাই ওয়াক নির্মাণকার্যের।

আগামিকাল পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের প্রথমদিন। এদিনটিকে স্বাভাবিকভাবেই নানারকমভাবে উদযাপন করেন বাঙালিরা। আর প্রতিবছর পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাট মন্দিরে (Kalighat Temple) গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার অন্যথা হল না। বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই প্রথমে কালীঘাট মন্দিরে যে স্কাই ওয়াকের কাজ চলছে তার খোঁজ খবর নেন। কতদূর কাজ হয়েছে তা শোনেন। এরপর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
[আরও পড়ুন: বেহালায় অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ তৃণমূলের, অভিযুক্ত যুব নেতাকে বহিষ্কার করল দল]
এরপর ঢুকে পড়েন মন্দিরে। সারেন পুজো। তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “কালীবাড়িতে ৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক (Skyway) তৈরি করা হচ্ছে। দক্ষিণেশ্বরের মতো করে। তবে হকারদের কোনও চিন্তা নেই। কিছুদিনের জন্য সরতে হলেও প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হবে। সবাইকে ফিরিয়ে আনা হবে।” এরপর রাজ্যবাসীকে ফের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বলেন, “বাংলার সকলের জন্য শুভ ও শান্তি কামনা করতে এসেছিলাম। আমি বহুবছর ধরেই নববর্ষের আগের দিন কালীঘাটে আসি। রাজ্যের মানুষের জন্য পুজো দিই। যতদিন বাঁচব ততদিন আসব। মায়ের কাছে প্রার্থনা করতে আসি, যাতে মানবিকতা বজায় থাকে। মনুষ্যত্ব বজায় থাকে।”
উল্লেখ্য, প্রতিবছরই এইদিনে কালীঘাটে যান মুখ্যমন্ত্রী। গতবছর পায়ে চোট পেয়েছিলেন, তা সত্ত্বেও গিয়েছিলেন মন্দিরে। হুইল চেয়ারে বসেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার’, বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বিস্ফোরক রাজ্যপাল, পালটা স্পিকারের]
সর্বশেষ খবর
-
মাওবাদীদের হামলা জেনেও আটকাননি! চিদম্বরমকে ‘নকশাল’ বলে তোপ হিমন্তর, চাইলেন তদন্ত
-
‘দিদি নম্বর ১’-এর জাবরা ফ্যান স্বস্তিকার মেয়ের বিদেশি প্রেমিক! কী সারপ্রাইজ দিলেন ‘হবু জামাই’?
-
সংঘের পাশে দাঁড়াতে ইস্তফা কনস্টেবলের, মোদি ২০২৯-এ না জেতা পর্যন্ত থাকবেন খালি পায়ে!
-
জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনে শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান-কলকাতা, এবার কী করণীয়?
-
জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! এ কী পরিণতি কিশোরের?