ধরনার চতুর্থদিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপির তরফে ধরনামঞ্চের আশেপাশে লিফলেট বিলি করা হচ্ছে। এজেন্সিকে দিয়ে এ কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এরপরই অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন মমতা। মন্ত্রী শশী পাঁজাকে দ্রুত এফআইআর করতে বলেছেন তিনি। পাশাপাশি সকলকে আশেপাশে নজর রাখার নির্দেশও দেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই একজনকে হাতেনাতে ধরা হয়েছে।
আরও পড়ুন:
এসআইআরে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে ধরনামঞ্চেই থাকছেন তিনি। সোমবার সকালে মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। জানান, ধরনামঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে। মমতা বলেন, “বিজেপি ধরনামঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিচ্ছি এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন।”

মমতা আরও বলেন, “সবাইকে আমি সতর্ক করছি। ধরনার জায়গায় নজর রাখুন। কোথায় গেল ওরা? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে। ” এরপরই ধর্মতলা চত্বরে তল্লাশি চালিয়ে একজনকে হাতেনাতে ধরা হয়। এলাকার দোকান থেকে উদ্ধার হয়েছে বিজেপির ‘ব্রিগেড চলো’ লিফলেট। উল্লেখ্য, আজ বিকেলে ধরনামঞ্চে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’