রাহুল চক্রবর্তী: ‘‘দেশে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তা থেকে নজর ঘোরাতেই, চন্দ্রযানের প্রচার করছে কেন্দ্র৷’’ বিধানসভা অধিবেশনের শেষ দিনে আর্থিক মন্দা নিয়ে ঠিক এই ভাষাতেই মোদি সরকারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানালেন, কোনও ভাবেই বাংলায় এনআরসি হবে না৷
[ আরও পড়ুন: পুজোর শহরে কাশীর ঘাটে মুক্তির পথ খুঁজবে বউবাজারের স্যাঁকরা পাড়া ]
এদিন বিধানসভার ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি চন্দ্রযান নিয়ে বিজেপি নেতারা নানা ধরনের মন্তব্য করছে৷ মনে হচ্ছে যেন, বিজ্ঞান-পৃথিবী-মেঘ-চাঁদ-সূর্য যেন তাঁরাই তৈরি করেছে৷ মহামানব হয়ে গিয়েছে৷ চন্দ্রযানের সমস্ত কৃতিত্ব বিজ্ঞানীদের৷ বিজেপি নেতাদের নয়৷ আগামিদিনে তাঁরা কোথায় থাকবে, সেই চিন্তা করুক৷ চাঁদে গিয়ে জায়গা কিনে রাখুক৷’’ এরপরই এনআরসি ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী৷ এনআরসি প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, ‘‘বাংলায় কোনও ভাবেই এনআরসি হবে না৷ একটা টিমটিম করে জ্বলে থাকা দল, বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে৷ কিন্তু তা কোনদিনও হবে না৷ বাংলার মানুষের মধ্যে যে ঐক্য বর্তমান রয়েছে, তা অক্ষুণ্ণ থাকবে৷ বিজেপি নেতাদের অহংকার, ঔদ্ধত্য বেড়ে গিয়েছে৷ এনআরসির নামে স্বাধীন দেশকে, পরাধীন করার চেষ্টা করছে৷ বিজেপি এখনও এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ কয়েকটি আসন পেয়েই ওরা লাফালাফি করছে৷’’
[ আরও পড়ুন: এনআরএসের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ খোয়ালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ]
একদিকে তৃণমূল-বাম-কংগ্রেস যখন, এনআরসির বিরোধিতায় সরব হয়েছে৷ তখন এর হয়ে সওয়াল করেছে বিজেপি৷ এদিন এনআরসি প্রস্তাবের আলোচনায় সরকারকে বিঁধেছে গেরুয়া শিবির৷ প্রস্তাবের পক্ষে আলোচনা চলাকালীনই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা-সহ দলের চার বিধায়ক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তাঁরা৷
অভিযোগ করেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই এনআরসি-র পক্ষে সওয়াল করেছিলেন৷ জানিয়েছিলেন, অবৈধ ভাবে বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশ করাচ্ছে তৎকালীন বাম সরকার৷ পশ্চিমবঙ্গের নির্বাচনে ওই অনুপ্রবেশকারী ব্যবহার করছে জ্যোতি বসুরা৷ অনুপ্রবেশ ইস্যুতে লোকসভায় হট্টগোলও করেন তৃণমূল সুপ্রিমো৷ স্পিকারের মুখে কাগজও ছুঁড়ে মারেন তিনি৷ কিন্তু এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই, এনআরসি-র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে