Nandigram bypoll

নন্দীগ্রামের ভোটে মহানাটক! শুভেন্দু সাক্ষাতে মমতার প্রার্থী সঞ্চিতা, সরছেন লড়াই থেকে?

সূত্রের খবর, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এদিন নবান্নে প্রবেশ করেন নন্দীগ্রামের মমতাপন্থী প্রার্থী সঞ্চিতা দে প্রধান।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৮:৩৩

options
link
নন্দীগ্রামের ভোটে মহানাটক! শুভেন্দু সাক্ষাতে মমতার প্রার্থী সঞ্চিতা, সরছেন লড়াই থেকে?
১৮ সেপ্টেম্বর। নবান্নে শুভেন্দু সাক্ষাতে নন্দীগ্রামের মমতাপন্থী প্রার্থী সঞ্চিতা দে প্রধান।

দীর্ঘ প্রতীক-যুদ্ধে আপাতত ইতি। ভোটের আগেই অতীত হয়েছে ‘তৃণমূল’। নির্বাচন কমিশনের নির্দেশে ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক হাতছাড়া হয়েছে মমতার। এবার কি তবে হাতের বাইরে নন্দীগ্রামের প্রার্থীও? উপনির্বাচনের (Nandigram Bypoll) আগে এই প্রশ্ন উসকে দিল শুক্রবার সকালের একটি ইঙ্গিতপূর্ণ ছবি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নতুন নাম-প্রতীক চূড়ান্ত হতেই নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে পৌঁছে যান নন্দীগ্রামের মমতাপন্থী প্রার্থী সঞ্চিতা দে প্রধান। সূত্রের খবর, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এদিন নবান্নে প্রবেশ করেন তিনি। দেখা করে কথা বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। জানা গিয়েছে, সঞ্চিতা ঘনিষ্ঠমহলে দাবি করেন, ভোটের লড়াইয়ের আগে শুভেন্দু অধিকারীর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি।

Advertisement

নন্দীগ্রাম উপনির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিল ঋত শিবির। তবে সে প্রস্তাবে সাড়া না দিয়ে প্রার্থী ঘোষণা করে মমতা শিবির। নন্দীগ্রামে তাঁর বাজি সঞ্চিতা প্রধান দে। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল। কেন তাঁকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হল, তা নিয়ে রাজ্য-রাজনীতির অন্দরে শুরু হয় জোর চর্চাও। পবিত্র করের বুথ এলাকায় বাস করতেন সঞ্চিতা প্রধান দে-র। অর্থাৎ নন্দীগ্রাম বয়াল ২ এলাকায় থাকতেন। যদিও বর্তমানে তিনি তমলুকে থাকেন। বছর চল্লিশের এই সঞ্চিতা বয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। জানা গিয়েছে, ২০১৪ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল তাঁর। জল গড়িয়েছিল কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টেও। পরে যদিও ‘সুপ্রিম’ হস্তক্ষেপে চাকরি ফিরে পান সঞ্চিতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। গত ২০১৮-২৩ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু সঞ্চিতা স্থানীয় বাসিন্দা তাই তাঁকে প্রার্থী হিসাবে বেছে নিতে ‘কালীঘাট তৃণমূল’। অবশ্য মমতা শিবিরের কারও তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। উপনির্বাচনে সেই আসনেই মমতাপন্থী তৃণমূলের তুরুপের তাস সঞ্চিতা। এবার মমতার শিবির নতুন নাম-প্রতীক পেতেই প্রকাশ্যে এল নতুন টুইস্ট! রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি এবার ‘ফুটবলার’ সঞ্চিতার হাত ধরে খেলা ঘুরবে হাইভোল্টেজ নন্দীগ্রামে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.