উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নতুন সভাপতি হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ-সচিব অধ্যাপক ড. পার্থ কর্মকার। ২ মার্চের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে শিক্ষাদপ্তর সূত্রের খবর। চলতি বছরের গোড়ায় অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পাশাপাশি যাদবপুরের উপাচার্যর দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, পার্থবাবুর অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও দীর্ঘদিনের। অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে মাস্টার্স ও গণিতে পিএইচডি করেছেন তিনি। স্কুল শিক্ষক হিসাবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে পুরুলিয়ার ঝালদার এ এম কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ, বেথুন কলেজ, মুড়াগাছা গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা করেন।
অন্যদিকে, পার্থবাবুর অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও দীর্ঘদিনের। অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে মাস্টার্স ও গণিতে পিএইচডি করেছেন তিনি।
এ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পাবলিক ইনস্ট্রাকশনের জয়েন্ট ডিরেক্টরও ছিলেন পার্থবাবু। উল্লেখ্য, শুক্রবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তার পরই সভাপতি পদে বদলের ঘোষণা করল রাজ্য শিক্ষাদপ্তর। চলতি বছর প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। চতুর্থ সেমেস্টার চলাকালীন সংসদের বইপ্রকাশে দেরি, সিলেবাস শেষ না করার মতো অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির