টি-২০ বিশ্বকাপে রবিবার টিম ইন্ডিয়ার মরণ-বাঁচন ম্যাচ। হার্দিক পাণ্ডিয়াদের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কেমন থাকবে কলকাতা-সহ আশপাশের আবহাওয়া? বৃষ্টিতে ধুয়ে যাবে ইডেনে ভারতের বিশ্বকাপ স্বপ্ন? খেলার দিনে বৃষ্টি হবে না তো? পণ্ড হয়ে যাবে না তো ইডেনের ম্যাচ? সেই প্রশ্ন চর্চায় রয়েছে। শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া দেখা গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন ভোরের দিকে গাঢ় কুয়াশা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
রবিবার কলকাতায় দুপুরের পর থেকেই মেঘলা আকাশ থাকবে। তাহলে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরে? সেই প্রশ্ন উঠছে। তবে হাওয়া অফিস বড় কোনও আশঙ্কার বার্তা এখনও দেয়নি। রবিবার মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় আগামী দু’দিন মেঘলা আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া মোরগ।
আরও পড়ুন:
আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে। আগামী কাল, রবিবার ও পরশু সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। এমন সম্ভাবনার কথা হাওয়া অফিস সূত্রে জানান হয়েছে। মঙ্গল ও বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে খবর।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা বড় বদল নেই। তবে তাপমাত্রা আগামী দিনে বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী কাল, রবিবার বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকছে। আগামী চারদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’এ রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
-
নাচ-খেলার মঞ্চ থেকে রণাঙ্গনে! এবার ‘যন্ত্রমানব’দের যুদ্ধে নামাবে চিন
-
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!