Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফের চুনকাম, মুছল নতুন করে লেখা কার্ল মার্ক্সের উক্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে বিতর্ক, রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছেই। সেই আবহে ফের ক্যাম্পাসের ভিতরের দেওয়ালের কার্ল মার্ক্স-এর উক্তি মুছে দেওয়া হল। ওপেনএয়ার থিয়েটারের দেওয়ালে ওই উক্তি লেখা ছিল।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:০৭

options
link
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফের চুনকাম, মুছল নতুন করে লেখা কার্ল মার্ক্সের উক্তি
নতুন করে লেখা কার্ল মার্ক্সের উক্তি ফের মোছা হল। ছবি- সংগৃহীত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে বিতর্ক, রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছেই। সেই আবহে মঙ্গলবার গভীর রাতে ফের ক্যাম্পাসের ভিতরের দেওয়ালের কার্ল মার্ক্সের ওই উক্তি মুছে দেওয়া হল। ওপেনএয়ার থিয়েটারের দেওয়ালে ওই উক্তি লেখা ছিল। এদিন দেখা যায়, সেই উক্তির সাদা রং করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি এই দেওয়াল লিখন মুছে দিল? যদিও ঘটনা নিয়ে ফের গুঞ্জন ছড়িয়েছে। কার্ল মার্ক্সের উক্তির সঙ্গে তো কোনওভাবেই দেশবিরোধী স্লোগানের যোগাযোগ নেই। তাহলে কেন ওই উক্তি মোছা হল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকা বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিতি মোছার কাজ শুরু হয়েছিল শনিবার রাতে। রবিবার যেখানে যত দেওয়াল লিখন ছিল, তা চুনকাম করে দেওয়া হয়। এবিভিপি জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেওয়াল লিখন মুছে দেয়। এনিয়ে সিপিএম ও এসএফআই পালটা প্রশ্ন তুলেছিল। মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘কিষেণজি জিন্দাবাদ’, ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান দেশবিরোধিতার শামিল। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এসব কাম্য নয়। তাই তা মুছে ফেলা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুছে ফেলা ওই দেওয়ালে ফের লেখা হয়েছিল স্লোগান। কার্ল মার্ক্সের উক্তির চার লাইন লিখে দিয়েছিল কেউ বা কারা। অনুমান করা হয়েছিল, সেটি বামপন্থী ছাত্রছাত্রীদের কাজ। তবে কে বা কারা ওই কাজ করেছিল, তা জানা যায়নি। এসএফআই জানিয়েছে, রাতে নয়, তারা দিনের আলোয় ফের দেওয়াল লিখন করবে। অন্যদিকে, গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপির দাবি, নকশালপন্থীদের কাজ এটি। এ বিষয়ে তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবে।

Advertisement

এবার ওপেনএয়ার থিয়েটারের ওই দেওয়াল লিখন মুছে দেওয়া হল। তবে এই কাজ কি কর্তৃপক্ষ করল নাকি অন্য কেউ? সেই বিষয় এখনও পরিষ্কার হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন, গ্রাফিতি বা পোস্টার লাগানোর ক্ষেত্রে রাশ টানার আর্জি জানিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। মঙ্গলবার এই নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষক, আধিকারিক ও কর্মীদের কাছে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিতি ও পোস্টার না লাগানোর আর্জি জানান। তারপরই কি ওই দেওয়াল লিখন মুখে ফেলা হল? সেই চর্চাও চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.