No Central forces for KMC election

KMC Election 2021: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিজেপির

এর আগে সিঙ্গল বেঞ্চেও বিজেপির আরজি খারিজ হয়ে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২১, ২১:২৭

options
link
KMC Election 2021: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিজেপির

শুভঙ্কর বসু:  কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) কেন্দ্রীয় বাহিনী নয়। রাজ্য পুলিশের নজরদারিতেই হবে ভোটাভুটি, অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই নির্দেশের ফলে সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল বিজেপি। তবে আদালতের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে পুরভোট করানোর দায়িত্ব কমিশনের। কোনও অশান্তি হলে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে হাই কোর্টে জবাবদিহি করতে হবে।

Advertisement

বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী (Central Force) নয়, রাজ্য পুলিশের নজরদারিতেই হবে কলকাতা পুরভোট। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে বিজেপি। শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতির উপর আস্থা রেখেই কেন্দ্রীয় বাহিনীর আরজি খারিজ করা হয়েছে। পুলিশই নিরাপত্তার দায়িত্ব সামলাতে পারবে বলেই মনে করেছে কলকাতা হাই কোর্ট। তবে তার তীব্র বিরোধিতা করেন বিজেপির আইনজীবী। তিনি জানান, রাজ্য পুলিশ দিয়ে কিছুতেই অবাধ এবং শান্তিপূর্ণভাবে পুরভোট হতে পারে না। সে প্রসঙ্গে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরেন বিজেপির আইনজীবী। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জোর সওয়াল করেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মিস ইউনিভার্সের মুকুটের দাম ৫ মিলিয়ান ডলার, জানেন এক বছর কী সুবিধা ভোগ করবেন হরনাজ?]

এদিনের শুনানিতে রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলেন। তাঁদের উপস্থিতিতেই রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। প্রধান বিচারপতি জানান, আপনারা যে সংখ্যক পুলিশ মোতায়েন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেখভাল কে করবে? কাউকে নিয়োগ করেছেন? রাজ্য নির্বাচন কমিশন উত্তরে জানায়, রাজ্য সরকারের সঙ্গে বারবার আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাউকে এখনও নিয়োগ করা হয়নি। প্রধান বিচারপতি জানান, কেমন পরিকল্পনা করেছেন তার ব্লু প্রিন্ট দিন। সেই অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তার নকশা জমা দেয়।

Advertisement

প্রধান বিচারপতি একটি নির্বাচনী কেন্দ্রের উদাহরণ তুলে ধরে জানান, ধরুন ১২টি বুথে ১২০০ জন ভোটার রয়েছেন। সেই ভোটারদের নিরাপত্তার জন্য মাত্র ৩৫ জন পুলিশ মোতায়েন করা হচ্ছে। আপনারা এটাকে পর্যাপ্ত বলে মনে করেন? যদি বুথের আশপাশে কোনও অশান্তি হয় তা সামাল দিতে পারবেন? সেই সময় কেন্দ্রের আইনজীবী জানান, ভোটারদের ভীতি দূর করতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র প্রস্তুত। প্রয়োজন হলেই কেন্দ্রীয় বাহিনী রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর হাই কোর্টের তরফে জানানো হয়েছিল শুক্রবার রাত অথবা শনিবার সকালের মধ্যে বাহিনী সংক্রান্ত নির্দেশনামা ওয়েবসাইটে আপলোড করা হবে। সেই মতো এদিনই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরভোটের আরজি খারিজ করে দেওয়া হয়। তবে অশান্তি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে।   

[আরও পড়ুন: Virat Kohli vs Sourav Ganguly: ‘দাদার পাশে দেশ’, বিরাট বিতর্কে এবার নেটদুনিয়ায় সৌরভকে সমর্থনের বন্যা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন