Kolkata Police

গণনার ২৪ ঘণ্টা আগে ফের রদবদল, ভাঙড়ের অতিরিক্ত ওসি বলাই বাগকে আনা হল কালীঘাটে

ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন তিনি। কিন্তু আজ বলাই বাগকে কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হল।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৪:৩২

options
link
গণনার ২৪ ঘণ্টা আগে ফের রদবদল, ভাঙড়ের অতিরিক্ত ওসি বলাই বাগকে আনা হল কালীঘাটে
ফাইল ছবি।

ভোট গণনার বাকি আর কয়েকঘণ্টা। তার আগেই ফের বদল কালীঘাট থানার ওসি। নতুন ওসি করা হল বলাই বাগকে। বন্দুক বিতর্কের পরেই গৌতম দাসকে সরিয়ে শনিবারই চামেলী মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয়। কিন্তু সেই নির্দেশিকা আজ, রবিবার বাতিল করে কালীঘাট থানার ওসি করা হল বলাই বাগকে। জানা যায়, ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন তিনি। কিন্তু আজ বলাই বাগকে কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হল। ২৪ ঘণ্টার মধ্যে কেন এই রদবদল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

Advertisement

জানা যায়, ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন বলাই বাগ। কিন্তু আজ তাঁকে কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হল। ২৪ ঘণ্টার মধ্যে কেন এই রদবদল তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যে ভোট ঘোষণার পরেই রাজ্যের একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করে নির্বাচন কমিশন। সেই সময় ভবানীপুর থানার ওসিকে সরিয়ে দেয় দেওয়া হয়। পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত উৎপল ঘোষকে নিয়ে আসা হয় ওসি পদে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নিয়োগের একমাসের মধ্যেই উৎপল ঘোষকে সরিয়ে দেওয়া হয়। গৌতম দাসকে সংশ্লিষ্ট থানার ওসি পদে নিয়ে আসা হয়। জানা যায়, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন গৌতম। কিন্তু সম্প্রতি তাঁর একটি ছবি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গৌতম দাস বন্দুক হাতে চেয়ারে বসে রয়েছেন। যদিও ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। এরপরেই বিষয়টি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল।

Advertisement

কার্যত প্রবল চাপের মুখে শনিবার গৌতম দাসকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় চামেলী মুখোপাধ্যায়কে। কিন্তু এহেন সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ওসি পদে রদবদল করা হল। ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে থাকা বলাই বাগকে নিয়ে আসা হল কালীঘাট থানার ওসি পদে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.