বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

ভিটে কেড়েছে জয়দেব-সোনা পাপ্পুরা! বিচার চেয়ে ‘জনতার দরবারে’ অশক্ত ৮০ বছরের বৃদ্ধ

পরনে সবুজ পাঞ্জাবি। হাতে লাঠি। স্ত্রীকে সঙ্গে নিয়ে অশক্ত শরীরে সোমবার সকালে সোজা চলে যান সল্টলেকের বিজেপি কার্যালয়ে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন বলেই জানান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৫:১৬

options
link
ভিটে কেড়েছে জয়দেব-সোনা পাপ্পুরা! বিচার চেয়ে ‘জনতার দরবারে’ অশক্ত ৮০ বছরের বৃদ্ধ
শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ অশীতিপর বৃদ্ধের। নিজস্ব চিত্র

পৈতৃক জমিতে ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই অনুযায়ী জয়দেব কামদারের ছত্রছায়ায় থাকা সোনা পাপ্পুদের হাতে পৈতৃক জমি তুলে দিয়েছিলেন। আশা ছিল, সেখানে একটি উঠবে বহুতল। আর তা থেকে মাথা গোঁজার ঠাঁই পাবেন। তবে সে ফ্ল্যাট মেলেনি আজও। বরং ফ্ল্যাটের দাবি করলে মিলেছে হুমকি। শুধু তাই নয়, জমি দেওয়ার পরেও ফ্ল্যাটের জন্য ১৭ লক্ষ টাকা দিতে হবে বলেও চাপ দেওয়া হয় তাঁকে। বর্তমানে জেলবন্দি জয়দেব কামদার এবং সোনা পাপ্পুরা। স্বাভাবিকভাবে ফ্ল্যাট পাওয়ার এখনই আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে অথৈ সাগরে অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। বাধ্য হয়ে সোমবার ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।

Advertisement
WB CM Suvendu Adhikari interact with common people
সল্টলেকের দলীয় কার্যালয়ে ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: কৌশিক দত্ত

পরনে সবুজ পাঞ্জাবি। হাতে লাঠি। স্ত্রীকে সঙ্গে নিয়ে অশক্ত শরীরে সোমবার সকালে সোজা চলে যান সল্টলেকের বিজেপি কার্যালয়ে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন বলেই জানান। মাথার ছাদ খুইয়ে আপাতত স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতেই রয়েছেন বৃদ্ধ প্রবীরবাবু। হয়তো সমস্যা মিটবে। মাথার গোঁজার ঠাঁই ফিরে পাবেন বলেই আশা তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন চাকরিহারারাও। সুমন বিশ্বাস বলেন, “আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের অভাব, অভিযোগের কথা শুনতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। শুভেন্দু অধিকারী বরাবর চাকরিহারাদের সঙ্গে ছিলেন। এখনও আমি চিঠি জমা দিয়েছে। উনি গ্রহণ করেছেন। এটা প্রমাণিত হল মুখ্যমন্ত্রীর সঙ্গে চাইলে দেখা করা যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা চাই আবার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ হোক।” এর আগে গত সোমবারেও ‘জনতার দরবারে’ অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রতি সোমবারই সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু। তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.