অর্ণব আইচ: লক্ষ্মীপুজোর দিনই মায়ের হাতে খুন সদ্যোজাত কন্যাসন্তান (Newborn Baby)! বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল খাস কলকাতায় (Kolkata)। ইতিমধ্যে একবালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে খুনের কারণ নিয়ে ধন্দ রয়েছে। বাবা নাকি মা, সদ্যোজাতকে কে খুন করেছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
নার্সিংহোম সূত্রে খবর, ১৮ তারিখ প্রসবযন্ত্রণা নিয়ে একবালপুরের একটি নার্সিংহোমে ভরতি হন লাভলি সিং। বয়স মোটে ২১ বছর। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ সন্ধেয় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত সুস্থই ছিল সদ্যোজাত। বুধবার সকালে আয়া অঞ্জুবিবি এসে দেখেন, সদ্যোজাত কন্যাসন্তানটি মৃত অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান। পরীক্ষা করে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। এর পর তাদের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়। সদ্যোজাতর ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: যাদবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ কোরিওগ্রাফারের ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
প্রসঙ্গত, নার্সিংহোমে লাভলির সঙ্গে একই কেবিনে ছিলেন তাঁর স্বামী অজয় সিংও। সদ্যোজাতর মৃত্যুর সময় তিনি কোথায় ছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। লাভলি নাকি অজয় কে ‘খুন’ করল সদ্যোজাতকে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে পুরভোট, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের]
সর্বশেষ খবর
-
‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’, বলেই বিতর্কে ‘ঝিলিক’ তিথি
-
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, প্রথম একাদশে একাধিক পরিবর্তন মোহনবাগানের
-
এক রেজিনগর দখলে একাধিক বিধায়ককে দায়িত্ব! সংখ্যালঘু গড়ে পদ্ম ফোটাতে মেগা পরিকল্পনা বিজেপির
-
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন, পেশ বহুচর্চিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিল
-
‘মানুষের যেন অসুবিধা না হয়’, শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মমতার মিটিং, তবে মিছিলে ‘না’ হাই কোর্টের