RG Kar Case

আর জি কর কাণ্ডে যুক্ত নারায়ণস্বরূপ নিগম! অভয়ার বাবা বললেন, ‘উনি যদি জড়িত থাকেন…’

দীর্ঘদিন থমকে থাকার পর আর জি কর তদন্ত যেভাবে এখন এগোচ্ছে তাতে কিছুটা হলেও খুশি অভয়ার বাবা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৯:০৩

options
link
আর জি কর কাণ্ডে যুক্ত নারায়ণস্বরূপ নিগম! অভয়ার বাবা বললেন, ‘উনি যদি জড়িত থাকেন…’
ফাইল ছবি।

আর জি কর কাণ্ডের সময় স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন নারায়ণস্বরূপ নিগম। যদিও তাঁকে ওই পদ থেকে সরানোর দাবিতে একাধিক সময় বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়ার চিকিৎসকরা। এরই মধ্যে রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি সরকারের আমলেও স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছেন নারায়ণস্বরূপ। তবে নতুন করে খুলেছে আর জি কর ফাইলস। স্বাস্থ্যদপ্তরও পৃথকভাবে তদন্ত শুরু করেছে। এহেন পরিস্থিতিতে নারায়ণস্বরূপ ইস্যুতে মুখ খুললেন অভয়ার বাবা। তাঁর কথায়, বিভাগীয় তদন্তে তাঁর অপরাধ বা ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে নিগমের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

দীর্ঘদিন থমকে থাকার পর আর জি কর তদন্ত যেভাবে এখন এগোচ্ছে তাতে কিছুটা হলেও খুশি অভয়ার বাবা। আগের পূর্বতন তৃণমূল সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে তাঁর দাবি, তদন্ত এগোতেই সেই বিষয়গুলি সামনে আসছে।

স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির সামনে হাজির হন অভয়ার বাবা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, “উনি (নারায়ণস্বরূপ নিগম) যদি অপরাধী হন, জড়িত থাকেন, উনিও শাস্তি পাবেন।” বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের ৯ আগস্টের রাতের ঘটনা সম্পর্কে অভয়ার মা-বাবার কাছ থেকে বিস্তারিত তথ্য নেয় স্বাস্থ্য ভবনের গঠিত তদন্ত কমিটি। অভয়ার বাবা জানান, এটি বিভাগীয় তদন্ত। এখন কমিটি তদন্তের পর কী পদক্ষেপ করে, সেটাই দেখার। তবে তাঁর আশা, মুখ্যমন্ত্রী কমিটিকে প্রয়োজনীয় অনুমোদন ও ক্ষমতা দেবেন। অভয়ার বাবার কথায়, “কমিটি তদন্ত করে, প্রসিডিওর অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে পারবে।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও দীর্ঘদিন থমকে থাকার পর আর জি কর তদন্ত যেভাবে এখন এগোচ্ছে তাতে কিছুটা হলেও খুশি অভয়ার বাবা। আগের পূর্বতন তৃণমূল সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে তাঁর দাবি, তদন্ত এগোতেই সেই বিষয়গুলি সামনে আসছে। “যারা অপরাধী, তারা সবাই শাস্তি পাবে”—এই প্রত্যাশার কথাও জানান তিনি। নতুন মুখ্যমন্ত্রীর আমলে ফের ফাইল খোলা এবং তিন আইপিএসকে সাসপেন্ড করার প্রসঙ্গও তোলেন অভয়ার বাবা। তাঁর কথায়, “নতুন মুখ্যমন্ত্রী ফাইল খুলেছেন এবং তিনজন আইপিএসকে সাসপেন্ড করেছেন। যেটা অত সহজ কাজ ছিল না।” বিভাগীয় তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেই আশাতেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন অভয়ার বাবা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.