দুর্গাপুজোয় থিম নতুন কিছু নয়। সরস্বতী পুজোতেও ক্রমশ বাড়ছে থিমের রমরমা। আর তাতেই লাগল SIR ছোঁয়া। খাস কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজের থিমে ফুটে উঠল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত হেনস্তার ছবি। আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
আরও পড়ুন:
এই কলেজে বাগদেবী শ্বেতবর্ণা। ডাকের সাজে সজ্জিতা তিনি।

দেবী দাঁড়িয়ে রয়েছেন গোলপোস্টের মাঝে। একদিকে সবুজ এবং আরেকদিকে গেরুয়া রঙের জার্সি। সবুজ রঙের জার্সির বুকে লেখা ২৫০+। গেরুয়া রঙের জার্সির গায়ে একটি জিজ্ঞাসাচিহ্ন।

দেবীর আশেপাশে লেখা এসআইআর। পাশে ঝোলানো মোটা দড়ি। এসআইআর হেনস্তায় সাধারণ মানুষের দমবন্ধকর পরিস্থিতি ফুটিয়ে তুলতে এই দৃশ্যায়ন।

নিচে বালিতে ডুবে যাচ্ছে একাধিক হাত। আর সেই হাতগুলি ধরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বলে রাখা ভালো, বহু ভোটার এসআইআর শুনানিতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ড বিএলও-র কাছে জমা দিয়েছেন। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন নোটিস জারি করে জানিয়েছে, মাধ্য়মিকের অ্যাডমিট কার্ড এসআইআরের প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য নয়। স্বাভাবিকভাবে এই নির্দেশিকার পর জনমানসে তীব্র আতঙ্ক দানা বাঁধে। সেই আতঙ্ককেই থিমভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে।

কলেজে বাজছে উন্নয়নের পাঁচালির গান। লাগানো হয়েছে ব্যানারও।

আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে, ‘যতই করো হামলা, এবার জিতবে বাংলা’ ব্যানার। যা নিয়ে নানামহলে চলছে জোর আলোচনা।

এই থিমভাবনা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এবিভিপি এই ইস্যুতে তীব্র খোঁচা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদকে। যদিও টিএমসিপি’র দাবি, “মানুষ চাইছে তাই থিমে এসআইআর।” শুধু কলকাতা নয়, সিউড়ির ১-এর পল্লির মোড়ে পুজোর বিষয় ছিল এসআইআর। যা দেখতে ভিড় জমান অনেকেই।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরানে বিয়ের আসরে মার্কিন বিমান হানা, ‘হরমুজ আমাদের দখলেই’, ‘শান্তিচুক্তি’ নাকচ করলেন ট্রাম্প
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল