রাস্তার ফুটপাতে কাতরাচ্ছিলেন এক বৃদ্ধ। প্রায় এক সপ্তাহ ধরেই ওই অসুস্থ বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয় লোকজন। সোমবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাল পুলিশ। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে ছেলেকে রাস্তায় ফেলে গিয়েছে ছেলে! এমনই তথ্য প্রাথমিকভাবে সামনে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অমানবিকতার ছবি ধরা পড়েছে খাস কলকাতায়। নাগেরবাজার (Nagerbazar) এলাকা থেকে ওই ৭২ বছরের বৃদ্ধকে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
ওই বৃদ্ধের নাম জগন্নাথ জানা। তাঁর ছেলে দেবাশিস জানা বাবাকে রাস্তায় ফেলে গিয়েছেন বলে অভিযোগ। পুলিশ ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে। ওই বৃদ্ধকে সোমবার রাতে নাগেরবাজার এলাকার একটি ফুটপাত থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। দেখা যায়, ফুটপাতের ধারের একটি দোকানের শেডের নিচে গুটিসুটি মেরে শুয়েছিলেন ওই বৃদ্ধ। পরনে ছিল একটি হাফপ্যান্ট ও মলিন গেঞ্জি। মাথার কাছেই একটি জলের বোতল রাখা। টহলের সময় নাগেরবাজার থানার এসআই কাজি আতাউর জামানের চোখে ওই ঘটনা নজরে আসে।
জিজ্ঞাসাবাদে ভাঙা ভাঙা গলায় বৃদ্ধ নিজের নাম জানিয়েছিলেন জগন্নাথ জানা। নাগেরবাজার থানার আইসি সুমিতকুমার বৈদ্য ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁরই নির্দেশে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পুলিশের কাছে ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এসেছে। আর তাতেই অমানবিকতার ছবি প্রকাশ্যে এল। জানা গিয়েছে, জগন্নাথের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বামনবার এলাকায়। বর্তমানে তিনি দমদমের অজয়নগরের কালীমন্দিরের কাছে ছেলে দেবাশিস জানার সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে।
জগন্নাথ জানার প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি ফের বিয়ে করেছিলেন। সেই পক্ষেরই সন্তান দেবাশিস। জানা যায়, জগন্নাথের দ্বিতীয় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। জগন্নাথের নামে বেশ কিছু সম্পত্তিও রয়েছে। এদিকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্পত্তির দখল নিতেই বৃদ্ধকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে কি? সেই প্রশ্ন উঠেছে। স্থানীয় দোকানদারদের দাবি, প্রায় এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যাচ্ছিল। কেউ খাবার দিলে খেতেন, না হলে সেখানেই শুয়ে থাকতেন।
বৃদ্ধ বাবাকে কীভাবে এভাবে বার করে দিতে পারে সন্তান? সেই প্রশ্ন উঠেছে। বৃদ্ধের ছেলে দেবাশিস জানার সন্ধানে তল্লাশি চালাচ্ছে নাগেরবাজার থানার পুলিশ। ঘটনার নেপথ্যে আসল কারণ কী, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর