সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত এসে গেছে…। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জীবনেও। রঙের উৎসবে রঙিন হয়ে উঠেছেন তাঁরা। একে অপরের গালে রং লাগিয়ে দোল সেলিব্রেট করলেন তাঁরা।

দুর্গাপুজোয় একে অপরের হাতে-হাত ধরে নেচে উঠেছিলেন শোভন ও বৈশাখী। দশমীতে আবার প্রাক্তন অধ্যাপিকা বৈশাখীর সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেন কলকাতার প্রাক্তন মেয়র। যা নিয়ে তখন প্রচুর আলোচনা হয়েছিল। রাজনীতির মঞ্চেও কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।

আবার ‘জেলবন্দি’ শোভনের দুর্দিনেও পাশে ছিলেন প্রকৃত সঙ্গী হয়ে। অর্থাৎ জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। নানা প্রতিকূলতা কাটিয়ে আপাতত তাঁদের জীবনে এখন বসন্ত। দোলের দিনের ছবিগুলো অন্তত যেন সে কথাই বলে দিচ্ছে।
[আরও পড়ুন: চিন সীমান্তে চিনা মোবাইল ব্যবহার নয়! সেনাবাহিনীকে সতর্কবার্তা গোয়েন্দারাদের]

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। ছবিতে শোভন ও বৈশাখী কখনও একে অপরের গাল রাঙিয়ে দিচ্ছেন লাল রংয়ে, তো কখনও পরস্পরকে ঠান্ডাই খাইয়ে দিচ্ছেন। তাঁদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠে বৈশাখীকন্যা মেহুলও। সব মিলিয়ে দক্ষিণ কলকাতায় শোভন-বৈশাখীর বাড়িতে এদিন উৎসবের আমেজ।

উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপিকা বৈশাখীর (Baishakhi Banerjee) সিঁদুর পরা নিয়ে তোপ দেগেছিলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনিই বৈশাখীকে সিঁদুর পরার অধিকার দিয়েছেন। সেই সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তাঁর আক্রমণ, বৈশাখীর সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার তাঁর নেই।

সম্পর্কে আইনি জটিলতা থাকলেও জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ খুলেই উপভোগ করতে বিশ্বাসী শোভন-বৈশাখী।

[আরও পড়ুন: হোলি খেলার সময় বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়াদের উপর হামলা পাকিস্তানে, আক্রান্ত ১৫]
সর্বশেষ খবর
-
চুল, মেকআপে খরচ প্রায় ৪.৫ কোটি! ইজরায়েলের প্রধানমন্ত্রীর রূপচর্চার বহর দেখে অবাক পৃথিবী
-
নতুন সহ-অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া! তবে একটা বিষয়ে ‘মাথাব্যথা’ যাচ্ছে না নির্বাচকদের
-
৫ দিন ঘুরপথে চলবে মাঝেরহাট লোকাল, একাধিক ট্রেনের রুট কাটছাঁট! বেরনোর আগে জেনে নিন সূচি
-
নদী বেয়ে নয়, এবার আকাশ থেকেই দেখা যাবে ভয়ংকর সুন্দর রয়্যাল বেঙ্গল, ব্যাঘ্র-পর্যটনে ‘মহাগুরু’র পরিকল্পনা
-
হারিয়ে যাবেন মাস্টারমশাইরা! এবার ক্লাস নেবে ‘এআই’ স্যর