Teacher recruitment

রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?

মঙ্গলবার ৭ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাউন্সিলিং প্রক্রিয়া হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। কটা থেকে কাউন্সিলিং ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:৩৫

options
link
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
প্রতীকী ছবি।

অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর, ২০১৬ সালের এসএলএসটির প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি। আগামী ২১ জুলাই থেকে সহকারী শিক্ষক পদে কাউন্সিলিং শুরু হবে।

Advertisement

মঙ্গলবার ৭ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাউন্সিলিং প্রক্রিয়া হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। কটা থেকে কাউন্সিলিং ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। ২১ মে হাই কোর্ট ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের নির্দেশ দেয়। তাঁদের মধ্যে ১,১৭৭ জনের কাউন্সেলিং হবে। ৬৪ জনের কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁদের জন্য পরবর্তীতে কোনও নির্দেশিকা আসতে পারে বলে খবর।

Advertisement

উল্লেখ্য, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ২০১৫ সালে। ২০১৬ সালে প্যানেল প্রকাশিত হয়। তা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আইনি জঠিলতায় অনেক প্রার্থী চাকরি আটকে যায়। পরে অবশ্য শূন্যপদে ১০ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। তবে অনেকের আটকে ছিল। এবার হাই কোর্টের নির্দেশ মেনে সেই কাউন্সিলিং প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করল কমিশন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.