Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
New Town

নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৫:১৪

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৫:১৪

options
link
নিউটাউনের বাগজোলা খালে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা zoom
দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।
Advertisement

মঙ্গলবার সকালে মৃতদেহ ভেসে উঠল নিউটাউনের বাগজোলা খালে। অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। কী করে মৃত্যু? খালে দেহ এল কী করে? যুবককে খুন করা হয়েছে কি না, উঠেছে সেই প্রশ্নও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

মঙ্গলবার সকালে বাগজোলা খালে মৃতদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এক মহিলা খালের ধারে গিয়ে প্রথম দেখেন দেহ ভাসছে। অন্যদের খবর দেন তিনি। ফোন করা হয় পুলিশেও। নিউটাউন থানার আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন মৃত যুবককে তাঁরা চেনেন না। মৃত ব্যক্তি আশপাশে এলাকারও বাসিন্দা না বলেই দাবি তাঁদের।

Advertisement

স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দাস বলেন, “সকালে এক মহিলা দেহটি ভেসে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়। খবর যায় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করেছে।” কোথা থেকে দেহটি আসল, কীভাবে মৃত্যু এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ, সেই পুকুরে আরও একটি মৃতদেহ উদ্ধার, সোমবার বিকেলে বারুইপুরেই ফুটবল খেলাকে কেন্দ্র করে নাবালক খুন। এবার নিউটাউনের খালে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.