Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Baruipur Incident

‘কাকে কীভাবে সোজা করতে হয় জানি’, বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় ‘নাটক’ দেখছেন দিলীপ

আর কী বললেন দিলীপ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৪:২৫

options
link
‘কাকে কীভাবে সোজা করতে হয় জানি’, বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় ‘নাটক’ দেখছেন দিলীপ zoom
'কাকে কীভাবে সোজা করতে হয় জানি', বারুইপুর কাণ্ডে বিরোধীদের ভূমিকায় 'নাটক' দেখছেন দিলীপ
Advertisement

দিলীপ আছেন দিলীপেই! বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) মুখ খুলে রাজ্যের মন্ত্রী বললেন, “কাকে কীভাবে সোজা করতে হয় জানা আছে। বিজেপি ওসব জানে।” গত কয়েকদিনে বিরোধী দলগুলো বারুইপুর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, এই আন্দোলন আদতে নাটক। চর্চায় থাকার কৌশল।

3 detained in Baruipur case
বারুইপুরে পুলিশি টহল। নিজস্ব ছবি।

দিলীপ বলেন, “তৃণমূলের জমানায় রোজ প্রায় ধর্ষণ হয়েছে। সরকার কী পদক্ষেপ করেছিল? বারুইপুর কাণ্ডের পরই সরকার পদক্ষেপ করেছে। ৩ জন গ্রেপ্তার হয়েছে। আন্দোলনের নামে কিছু লোক ড্রামা করছে। বিজেপি সরকার জানে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়।”

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। তবে বিদ্যুতের গতিতে পদক্ষেপ করেছে সরকার। কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। রবিবারই মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতেন তিনি। রাজ্যের পদক্ষেপ এত ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও বিরোধিতায় মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরাও ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। মঙ্গলবার সকালে এ নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কাকে কী করে সোজা করতে হয় বিজেপি জানে। মানুষ শান্তিতে থাকতে পরিবর্তন এনেছে। বাংলার মানুষ এবার শান্তিতেই থাকবে।”

Advertisement

নারী নির্যাতন ইস্যুতে এদিন পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন দিলীপ। বলেন, “তৃণমূলের জমানায় রোজ প্রায় ধর্ষণ হয়েছে। সরকার কী পদক্ষেপ করেছিল? বারুইপুর কাণ্ডের পরই সরকার পদক্ষেপ করেছে। ৩ জন গ্রেপ্তার হয়েছে। আন্দোলনের নামে কিছু লোক ড্রামা করছে। বিজেপি সরকার জানে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়।” তাঁর বক্তব্যেই স্পষ্ট, বিরোধীদের ভূমিকাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তিনি। তাঁদের লক্ষ্য একটাই, মানুষকে ভালো রাখা, সুবিচার দেওয়া। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.