অর্ণব আইচ: বাবা মদ্যপান করে মাকে মারধর করতেন। মায়ের উপর অত্যাচার সহ্য করতে পারেনি নাবালিকা মেয়ে। তাই পুলিশের কাছে গিয়ে বাবার বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ জানায় নাবালিকা। পকসো আইনে গ্রেপ্তার হন অভিযুক্ত বাবা। কিন্তু মামলার শুনানি চলাকালীন মেয়ের সাক্ষ্যেই উঠে এল ‘সত্য’। এরপরই অভিযুক্ত বাবার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনার সূত্রপাত। উত্তর কলকাতার বড়তলার বাসিন্দা এক নাবালিকা বড়তলা থানায় অভিযোগ জানিয়ে বলে, তার বাবা মদ্যপান করে এসে ক্রমাগত তার উপর যৌন নির্যাতন চালায়। মেয়ের অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। পুলিশ মেয়েটির বাবাকে পকসো আইনে গ্রেপ্তার করে। বুধবার ছিল মামলার শুনানির দিন।
[আরও পড়ুন: পুরসভার ইফতার পার্টিতে নয়নাকে ‘বকুনি’ মমতার! কেঁদে ফেললেন বিধায়ক]
ব্যাঙ্কশালের পকসো আদালতে সরকারি আইনজীবী জানান, এদিন সাক্ষ্য দিতে গিয়ে অভিযোগকারিণী নাবালিকা জানায় যে, তার বাবা মদ্যপান করে বাড়ি ফিরে প্রায়ই মাকে মারধর করতেন। বাবাকে বাধা দিয়েও মেয়ে কিছু করতে পারেনি। কান্নাকাটি করতেন মা। তাই বাবাকে শিক্ষা দিতেই মেয়েটি পুলিশের কাছে বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে অভিযুক্তর আইনজীবী জামিনের আবেদন জানান। অভিযুক্তর আইনজীবী জানান, দু’পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তকে ৩ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টেও কাটল না জট, ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ]
সর্বশেষ খবর
-
‘বিশ্বকাপ থেকে বার করে দেওয়া হোক’, রেফারিং নিয়ে ফিফার কাছে লিখিত অভিযোগ মিশরের
-
নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! দূরপাল্লার ‘পিনাক’-এর সফল পরীক্ষা, শঙ্কিত চিন-পাকিস্তান
-
অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা
-
শান্তির ঘুম পেতে হালান্ডের ভরসা ব্লু লাইট গ্লাস, কোন সমস্যার সমাধান করে এই চশমা?
-
রাঘব বোয়ালরা আড়ালে, চুরির মাথা চুনোপুঁটিই! রাম মন্দিরে টাকা সরানোয় অভিযুক্ত ‘পরোপকারী’ কর্মী