বিপাকে রাজীব কুমার, প্রাক্তন পুলিশ কমিশনারকে আত্মসমর্পনের পরামর্শ হাই কোর্টের

বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই মামলার শুনানি হবে হাই কোর্টে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৭:১৫

options
link
বিপাকে রাজীব কুমার, প্রাক্তন পুলিশ কমিশনারকে আত্মসমর্পনের পরামর্শ হাই কোর্টের
ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি চলছিল। আর সেই পর্বেই তাঁকে আত্মসমর্পণ করতে বললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শহিদুল্লাহ মুন্সি। মঙ্গলবার সকালে আদালতে ঘটে যাওয়া এই ঘটনায় স্মম্ভিত একাংশ৷ আদালত সূত্রে খবর, বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই মামলার শুনানি হবে বিচারপতি শহিদুল্লাহ ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে৷

Advertisement

[ আরও পড়ুন: মেট্রো চড়েই পুজো পরিক্রমা? জেনে নিন এই নয়া নিয়ম ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানির জন্য আবেদন করেন তাঁর আইনজীবী দেবাশিস রায়। কেন তিনি দ্রুত শুনানি চাইছেন, তার কারণ জানতে চান বিচারপতি। দেবাশিসবাবু বলেন, “আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে।” যা তাঁর মতে কাম্য নয় বলে আদালতে জানান দেবাশিসবাবু। তখনই বিচারপতি শহিদুল্লাহ বলেন, “যান গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন।” এর পরই মামলাটির শুনানি নিয়ে নতুন দিন ধার্য করে
দেন বিচারপতি। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আগামিকাল, অর্থাৎ আগামী বুধবার আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হবে।

Advertisement

[ আরও পড়ুন: ‘সব জায়গায় গায়ের জোর দেখানো হচ্ছে’, যাদবপুর ইস্যুতে মুখ খুললেন মমতা ]

এদিকে রাজীবকে খোঁজে এদিন মেছেদা স্টেশন লাগোয়া একটি হোটেলে তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা৷ রাজীব কুমারের খোঁজে এর আগে কালীঘাট মন্দিরে যান সিবিআইয়ের আধিকারিকরা। যদিও যখন সিবিআই আধিকারিকরা কালীঘাটে পৌঁছান, ততক্ষণে পুজো দিয়ে বেরিয়ে পড়েন রাজীব কুমারের পরিজনরা। সিবিআই আধিকারিকরা মন্দিরের পুরোহিত ও আরও কয়েকজন সেবায়েতের সঙ্গে কথা বলেন। তার আগে রাজীব কুমারের খোঁজে কলকাতার পাশাপাশি জেলাতেও হানা দেয়
সিবিআইয়ের টিম৷ একইসঙ্গে ৬ জায়গায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালান তদন্তকারীরা৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে হানা দেন তাঁরা৷ রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন৷ গত কয়েকদিনের মধ্যে রাজীব কুমার নামের কোনও ব্যক্তি ওই রিসর্টে এসেছিলেন কিনা, সেই খোঁজ নেন তাঁরা৷ এরপর রিসর্টের রেজিস্টার দেখেন তদন্তকারীরা৷ এবং যেখানেই তাঁদের সন্দেহ হয়েছে, সেখানেই ঢুকে দেখেন তাঁরা৷ রিসর্টের প্রতিটি অংশে ছানবিন করেন৷ এছাড়া একই ভাবে, রায়চকের একটি রিসর্টেও তল্লাশি চালাতে যান সিবিআইয়ের তদন্তকারীরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.