নতুন সরকার আসার পর থেকে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প আরও বর্ধিত হয়েছে। ভাতার অঙ্ক বৃদ্ধির পাশাপাশি প্রাপক তালিকায় স্বচ্ছতা আনা হয়েছে, সুবিধাভোগীদের সংখ্যাও বেড়েছে। এবার একযোগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতার অঙ্ক বাড়িয়ে দিল রাজ্য সরকার। পূর্বের ঘোষণামতো আজ থেকে একহাজারের বদলে দেড় হাজার টাকা পাবেন উপভোক্তারা। আগস্ট থেকে বর্ধিত অঙ্ক বেড়ে যাওয়ায় তা সেপ্টেম্বর থেকে নবান্নে এই অর্থ তাঁদের কয়েকজনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নিজে। সেইসঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ঘোষণা, ‘‘বিগত সরকারের যাবতীয় ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করে দেওয়া হল। আমরা আবার জনকল্যাণ শিবির করব। সেখানে গিয়ে সকলে নতুন করে আবেদন জানাবেন।”
আরও পড়ুন:
আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক।”
আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক। আমরা আবার গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় ২ দিন ধরে জনকল্যাণ শিবির করব। সেখানে এসে আপনারা নাম লেখান। এছাড়া ‘আপনার সরকার আপনার পাশে’ নামে কর্মসূচিও হবে। সেখানেও আবেদন করতে পারবেন।”
সোমবার তিনি সাংবাদিক বৈঠকে জানান, ৮২ লক্ষ উপভোক্তা এই তিন প্রকল্পের সুবিধা পাবেন। তার জন্য বছরে ১৪,৭৭১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারের। এই অর্থ সরাসরি অ্যাকাউন্টে পাবেন ‘যোগ্য’ প্রাপকরা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমাদের বছর খানেক সময় লাগবে। কিন্তু আমাদের লক্ষ্য, যোগ্য মানুষকে যোগ্য সামাজিক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া। মোট ৬১, ৫৭, ২৩০ জন স্বামীহীন, বৃদ্ধ ও দিব্যাঙ্গ মানুষ এই ভাতা পাচ্ছেন। জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও ৬.৩৭ লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” জনতার কাছে শুভেন্দু অধিকারীর আবেদন, ‘‘যাঁরা আমার কথা শুনে মনে করছেন যে তাঁরা এই প্রকল্পের সুবিধা আর নেবেন না, তাহলে এসে সারেন্ডার করুন। আমি স্বাগত জানাচ্ছি। আর ২৫ থেকে ৬০ বছরে বয়সিদের কাছে আবেদন, আগের ১৫০০ টাকা সারেন্ডার করে অন্নপূর্ণার জন্য আবেদন করলে ৩০০০ টাকা পাবেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়ি থেকে এক পা বেরতে দেননি স্বামী! ৮ মাস পর উদ্ধার করল পুলিশ
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!