গত কয়েকদিন ধরে দিনভর দাবদাহ, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। কিন্তু তাতেও গরম থেকে নিস্তার মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী কয়েকদিনে বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলো। তাপমাত্রার পারদও নামবে বলেই খবর।
আরও পড়ুন:
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কয়েকদিন। আজ, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শুক্র, শনি, রবি এই তিনদিন অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য সময়ের জন্য। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে। উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেক বেশি অনুভূত হবে।
সর্বশেষ খবর
-
অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা?
-
‘পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে?’, ‘পাখণ্ডী’ বিতর্কে বাগেশ্বর বাবার সাফাই, ‘আমিও বাঙালি’
-
আর রাখঢাক নয়, টি-শার্টের বিশেষ বার্তায় এবার সরাসরি আগরকরকে ঠুকলেন রোহিত!
-
কোটি কোটি টাকা তোলাবাজি! প্রোমোটার শুভেন্দুর দারস্থ হতেই গ্রেপ্তার দমদম পুরসভার উপ পুরপ্রধান
-
‘আমার কাজ পরিশ্রম করে যাওয়া, বাকিটা উপরওয়ালার হাতে’, এখনও জাতীয় দলে ফেরার আশায় শামি