West Bengal Weather Update

দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে চড়বে পারদ, অতিবৃষ্টির সতর্কতা উত্তরে! পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই বার্তাই দেওয়া হয়েছে।দিন কয়েক ধারাবাহিক বৃষ্টির কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া দেখা গিয়েছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৩:৪৮

options
link
দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে চড়বে পারদ, অতিবৃষ্টির সতর্কতা উত্তরে! পূর্বাভাস হাওয়া অফিসের
ফাইল ছবি

উত্তরে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই বার্তাই দেওয়া হয়েছে।দিন কয়েক ধারাবাহিক বৃষ্টির কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া দেখা গিয়েছে। এবার আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আগামী কাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলাতেই ভারী বৃষ্টি হবে। পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বলে খবর। শুক্র ও শনিবার দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে।

Advertisement

পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশপাশের জেলাগুলিতে গরম বাড়বে। সেই ইঙ্গিতও করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন দুয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Advertisement

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৯ শতাংশ। সকালে প্রধানত পরিষ্কার আকাশ। পরে আকাশ আংশিক মেঘলা হলেও রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে বলেও খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.