সন্ধ্যায় মহানগরে কালবৈশাখীর সম্ভাবনা! ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার উপরের ৫ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন:
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা। ঝড়-বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়ায় দুর্যোগের সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবারও রাজ্যজুড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার উত্তরেও কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় দু’দিনে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরাল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমাদের গেছে যে দিন! কলকাতায় এসেও হোটেলে ঠাঁই জনপ্রিয় টলি নায়িকার, মুখ ফিরিয়েছে কাছের মানুষ?
-
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
-
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর
-
ব্রিকসে তারেককে আমন্ত্রণ জানায়নি ভারত? বিতর্কের মাঝেই মুখ খুলল নয়াদিল্লি
-
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের