Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Yuva Sathi

মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর ১৫০০ টাকা! এবার কী করবেন?

ইতিমধ্যেই অনেকেই যুবসাথীর টাকা পেয়ে গিয়েছেন। আবার অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, মেসেজ ঢুকলেও টাকা ঢোকেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৩:২৯

options
link
মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর ১৫০০ টাকা! এবার কী করবেন? zoom
মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর ১৫০০ টাকা! এবার কী করবেন?
Advertisement

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা চালু করেছে সরকার। ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গিয়েছেন। আবার অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, মেসেজ ঢুকলেও টাকা ঢোকেনি। তাঁরা বুঝে উঠতে পারছেন না যে কী ঘটেছে, কেন ঢুকল না টাকা। এবার কী করতে হবে, তাও বুঝে উঠতে পারছেন না তাঁরা। চলুন আজ জেনে নেওয়া যাক, কেন এই সমস্যা হতে পারে, এক্ষেত্রে করণীয়ই বা কী।

দুটি কারণে মেসেজ পেলেও অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে টাকা। প্রথমত, ব্যাঙ্কের সমস্যার কারণে ঘটতে পারে এমনটা। অনেকক্ষেত্রেই দেখা যায়, গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা থাকে না। এক্ষেত্রে অ্যাকাউন্টে লেনদেনে সমস্যা দেখা দেয়। সরকারি অনুদানে ঢোকে না। দ্বিতীয়টি হল, ফর্ম পূরণের সময় গন্ডগোল। কেউ যদি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার সময় একটি ডিজিটও ভুল লিখে থাকেন, তাহলেই অ্যাকাউন্ট হোল্ডারের নামের সঙ্গে আবেদনকারীর নাম মিলবে না। ফলে ট্রেজারি থেকে টাকা পাঠানো হলেও তা ফিরে যাবে। ফলে প্রথমত এই দুটো বিষয় আপনাদের চেক করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্যাঙ্কের গোলমাল কি না, তা বুঝতে নিজেই কারও সঙ্গে লেনদেন করুন। তাতে সমস্যা না হলে বুঝবেন অ্যাকাউন্টে গণ্ডগোল নেই। সেক্ষেত্রে সরাসরি চলে যান স্থানীয় ব্লক বা বিডিও অফিসে। নথিতে কোনও গন্ডগোল থাকলে তা শুধরে নিলেই নিশ্চিন্ত। উল্লেখ্য, যুবসাথীর ক্ষেত্রে আবেদনকারীর বয়সের সীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে। মাধ্যমিক পাশ না হলে আবেদন করা যায়নি। এবং সম্পূর্ণ বেকার হলে তবেই আবেদনপত্র গৃহীত হয়েছে।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.