সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে পুলিশের উর্দির রং সাদা৷ আর জেলায় খাকি৷ বহুদিনের রেওয়াজে এবার ইতি৷ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাবে এমনই সম্ভাবনাই উঁকি দিচ্ছে৷ কলকাতার মতোই জেলা পুলিশের পোশাকও খাকি থেকে পালটে হবে সাদা৷ এ রাজ্যে পুলিশকর্মীকে অন্তত উর্দির রঙে আর আলাদা করে চেনা যাবে না, যে তিনি জেলার না শহরের৷
[মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু]
রাজ্যের স্বরাষ্ট্রদ প্তরের তরফে জানানো হয়েছে, যে সবকটি পুলিশ কমিশনারেট-সহ রাজ্য জুড়ে পুলিশ কর্মীদের উর্দির রং পরিবর্তন করা হবে৷ কনস্টেবল থেকে ইনস্পেক্টর, সমস্ত স্তরের পুলিশকর্মীদের গায়ে উঠতে চলেছে সাদা রঙের উর্দি৷ সত্যি কথা বলতে, খাস কলকাতায় পুলিশকর্মীদের উর্দির রঙে তফাৎ আছে৷ আইপিএস পদমর্যাদার অফিসাররা খাকি পোশাক পরেন৷ কিন্তু, ওসি হোন কিংবা কনস্টেবল, থানায় যাঁরা চাকরি করেন, তাঁদের উর্দির রং সাদা৷ শুধু তাই নয়, শহরতলির বহু এলাকার আবার রাজ্য পুলিশের অধীনে৷ সেখানে খাকি উর্দিতে দায়িত্ব পালন করেন পুলিশকর্মী৷ সেই ভেদাভেদটাই মুছে দিতে চাইছে প্রশাসন৷ স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য, সাদা উর্দিতে ভিড়ের মধ্যেও পুলিশকর্মীদের সহজে চেনাও যায়৷ জানা গিয়েছে, পুলিশকর্মীদের উর্দির রঙ বদলের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে. সবুজ সংকেত মিললেই এ রাজ্যে পুলিশকর্মীদের গায়ে উঠবে সাদা পোশাক৷ তবে আপাতত আইপিএস পদমর্যাদার অফিসারদের উর্দি রঙ খাকিই থাকবে৷
[ভিডিও গেমের নেশায় বুঁদ, মায়ের বকুনিতে আত্মঘাতী কিশোর]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর