Baguiati

সুরক্ষাকবচ ছাড়াই কাজ, কোমরের দড়ি খুলে বহুতল থেকে পড়ে মৃত্যু শ্রমিকের!

পুজোর আগে বেশি উপার্জনের আশাতেই কোমরে দড়ি বেঁধে নেমেছিলেন। তিনতলার পাইপলাইনে কাজ চলার সময় সেই দড়িই খুলে গেল! উপর থেকে সোজা নিচে এসে পড়লেন ওই শ্রমিক।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:৩৮

options
link
সুরক্ষাকবচ ছাড়াই কাজ, কোমরের দড়ি খুলে বহুতল থেকে পড়ে মৃত্যু শ্রমিকের!
ঘটনাস্থল থেকে রক্তাক্ত শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। নিজস্ব চিত্র

পুজোর আগে বেশি উপার্জনের আশাতেই কোমরে দড়ি বেঁধে নেমেছিলেন। তিনতলার পাইপলাইনে কাজ চলার সময় সেই দড়িই খুলে গেল! উপর থেকে সোজা নিচে এসে পড়লেন ওই শ্রমিক। রক্তে ভেসে গেল চারপাশ। গান্ধী জন্মজয়ন্তীর দিন মর্মান্তিক এই ঘটনা ঘটল খাস কলকাতার বাগুইআটিতে। মৃত ওই ব্যক্তির নাম তপন সরকার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগুইআটির অশ্বিনীনগরে একটি বহুতলে পাইপলাইন সারানোর কাজ হচ্ছিল। এদিন সকালে তপন সরকার নামে বছর ৪৮-এর ওই ব্যক্তি কাজে যোগ দিয়েছিলেন। বহুতলের বাইরের ড্রেন পাইপলাইন সারানোর কাজ হওয়ায় ছাদ থেকে তিনি নেমেছিলেন। ছাদের উপরে দড়ির একটা অংশ বাঁধা ছিল। দড়ির অন্য প্রান্ত বাঁধা ছিল ওই ব্যক্তির কোমরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
এভাবেই বহুতলে দড়ি লাগিয়ে কাজ চলছিল। নিজস্ব চিত্র

সেই দড়ি বেঁধেই তিনি তিনতলার ওই অংশে ঝুলে থেকে কাজ করছিলেন। সেইসময়ই ঘটে যায় বিপত্তি। কাজের সময় দেওয়াল থেকে পা পিছলে যায়। কোমরের দড়ি খুলে গিয়ে উপর থেকে সোজা নিচে যান ওই শ্রমিক। ভারী কিছু পড়ার আওয়াজ শুনে আশপাশ ও বহুতলের লোকজন ছুটে আসেন। দেখা যায় ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানিয়ে দেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

এই ঘটনায় ফের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। কেন আগাম সুরক্ষাকবচ নিয়ে এই বিপজ্জনক কাজে নামেননি শ্রমিকরা? সেই প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগেও সল্টলেকে এভাবে বিপজ্জনক কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। কেন এভাবে সুরক্ষাকবচ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করানো হয় শ্রমিকদের? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, তপন সরকার সাত নম্বর এলাকার বাসিন্দা। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.