Piercing Healing Tips

কিছুতেই শুকাচ্ছে না কান-নাকের পিয়ার্সিং, চিকিৎসককে জানানোর আগে এই ৫ টোটকা কাজে লাগাতে পারেন

অনেকেই বলেন, কানের দুল বা নাকের নোলকটি বারবার ঘোরালে, ছিদ্রের ভিতরের ত্বক দ্রুত শুকিয়ে যায়। কিন্তু এ ধারণা সমর্থন করেন না আধুনিক যুগের বিশেষজ্ঞরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:১৫

options
link
কিছুতেই শুকাচ্ছে না কান-নাকের পিয়ার্সিং, চিকিৎসককে জানানোর আগে এই ৫ টোটকা কাজে লাগাতে পারেন
নাক-কানের ছিদ্র ঠিকমতো না শুকালে, সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

কান-নাকের অলংকার পড়তে ভালোবাসেন অনেকেই। তার জন্য দরকার হয় চামড়ার উপর ছিদ্র বা পিয়ার্সিং করানোর। এই পদ্ধতি যে একেবারে জলের মতো সোজা, তা বলা যায় না। অনেক সময়েই নানা কারণে ছিদ্রের ভিতরের অংশটি শুকাতে চায় না। ফলে সংক্রমণের ভয় থেকে যায়। ক্ষেত্রবিশেষে কোনওভাবেই সারাতে না পেরে, শেষমেশ বন্ধ করে দিতে হয় ছিদ্রখানি। কিন্তু এমন পরিস্থিতি এড়ানোর জন্য রয়েছে একাধিক ঘরোয়া টোটকা। জেনে নিলেই কান-কানের পিয়ার্সিং দ্রুত সেরে যেতে বাধ্য।

Advertisement

5 Simple Tips to Heal Ear and Nose Piercings Faster

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১. জায়গাটি পরিষ্কার রাখুন
পিয়ার্সিংয়ের জায়গা নিয়মিত পরিষ্কার করাই হল সেরে ওঠার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। হাত ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার স্যালাইন জল দিয়ে জায়গাটি আলতো হাতে পরিষ্কার করুন। কটন বাড দিয়ে জোরে ঘষবেন না, বারবার স্পর্শও না করাই ভালো। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যালকোহল বা কোনও জীবাণুনাশক স্প্রে ভুলেও ব্যবহার করবেন না।

Advertisement

২. কানের দুল বারবার ঘোরাবেন না
অনেকেই বলেন, কানের দুল বা নাকের নোলকটি বারবার ঘোরালে, ছিদ্রের ভিতরের ত্বক দ্রুত শুকিয়ে যায়। কিন্তু এ ধারণা সমর্থন করেন না আধুনিক যুগের বিশেষজ্ঞরা। সেরে ওঠার সময় অকারণে দুল নাড়াচাড়া করলে সদ্য গজিয়ে ওঠা টিস্যুতে আঘাত লাগতে পারে। এতে জ্বালা বেড়ে যেতে পারে। সেরে ওঠার সময়ও দীর্ঘায়িত হয়।

৩. বালিশ ও চুল পরিষ্কার রাখুন
ঘুমের সময় কানে চাপ পড়লে নতুন পিয়ার্সিংয়ের জায়গায় ব্যথা বা চুলকানি হতে পারে। তাই প্রথম দিকে পিয়ার্সিং করা কানের উপর ভর দিয়ে না শোওয়াই ভালো। এছাড়াও, বালিশের কভার নিয়মিত বদলান। চুলের তেল, শ্যাম্পু, হেয়ার স্প্রে বা অন্যান্য প্রসাধনী যেন সরাসরি সে জায়গায় না লাগে, সেদিকেও খেয়াল রাখুন।

Ear and Nose Piercing Not Healing? Try These 5 Aftercare Tips

৪. অপ্রয়োজনীয় স্পর্শ এড়িয়ে চলুন
দিনের মধ্যে আমরা অজান্তেই হাত দিয়ে কান স্পর্শ করি। কিন্তু অপরিষ্কার হাতে পিয়ার্সিংয়ের জায়গায় হাত দিলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। হেডফোন, ফোন বা এমন কোনও জিনিস যা নিয়মিত কানের সঙ্গে ঘষা খায়, সেগুলিও পরিষ্কার রাখা জরুরি।

৫. অস্বাভাবিক লক্ষণ দেখলে অবহেলা করবেন না
সামান্য ব্যথা বা হালকা ফোলাভাব নতুন পিয়ার্সিংয়ের পর স্বাভাবিক। তবে ক্রমশ তা বাড়তে থাকলে, পুঁজের মতো স্রাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সংক্রমণের সন্দেহ হলে, কানের দুল বা নাকের নোলক খুলতে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.