Hair Spa Gel

মাসে মাসে সালোঁ নয়, ঘরেই তৈরি করুন ম্যাজিক হেয়ার স্পা জেল! কীভাবে বানাবেন?

প্রতি মাসে সালোঁয় গিয়ে হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করান? তাতে সাময়িক ভাবে চুলের জেল্লা বাড়ে। এমনকী খুশকির দাপটও খানিকটা কমে। চুল ঝরা দূর হয়। কিন্তু তা দীর্ঘমেয়াদে নয়। তা ছাড়া, সালোঁর রাসায়নিক দেওয়া প্রসাধনী চুলে নিয়মিত ব্যবহার করলে আখেরে ক্ষতিই হয়। কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, সালোঁ নয়, ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি স্পা জেলেই মিলবে মুক্তি। কীভাবে? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:৪১

options
link
মাসে মাসে সালোঁ নয়, ঘরেই তৈরি করুন ম্যাজিক হেয়ার স্পা জেল! কীভাবে বানাবেন?
কীভাবে তৈরি করবেন এই জাদুকরী জেল?

প্রতি মাসে সালোঁয় গিয়ে হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করান? তাতে সাময়িক ভাবে চুলের জেল্লা বাড়ে। এমনকী খুশকির দাপটও খানিকটা কমে। চুল ঝরা দূর হয়। কিন্তু তা দীর্ঘমেয়াদে নয়। তা ছাড়া, সালোঁর রাসায়নিক দেওয়া প্রসাধনী চুলে নিয়মিত ব্যবহার করলে আখেরে ক্ষতিই হয়। কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, সালোঁ নয়, ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি স্পা জেলেই মিলবে মুক্তি। উপরন্তু প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় ক্ষতির সম্ভাবনা থাকে না বললেই চলে। এমনকী স্থায়ী ভাবে পুষ্ট হয়ে ওঠে চুল। জেনে নিন, কীভাবে তৈরি করবেন এই জাদুকরি জেল।

Advertisement
Hair spa
ছবি: সংগৃহীত

জেলের জাদুকরি উপাদান
হেয়ার স্পা মানেই চুলকে ভেতর থেকে পুষ্টি জোগানো। অনেকেই মনে করেন, ভালো স্পা শুধুমাত্র সালোঁতেই সম্ভব। এই ধারণা ভুল। রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব দুর্দান্ত হেয়ার স্পা জেল। দেখে নিন কী কী লাগবে।

Advertisement
Hair spa
ছবি: সংগৃহীত

নারকেল তেল: এক চামচ কোল্ড-প্রেসড নারকেল তেল। এটি চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং কন্ডিশন করে।

Advertisement

অ্যালোভেরা জেল: এক চামচ তাজা অ্যালোভেরা জেল। এটি খুশকি দূর করে এবং স্ক্যাল্প সুস্থ রাখে।

ফাইল ছবি

ভিটামিন ই: দুটি ভিটামিন ই ক্যাপসুল। এটি চুলের রুক্ষতা কমায় এবং ভেঙে যাওয়া রোধ করে।

একটি পাত্রে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন। যতক্ষণ না জেল বা ক্রিমের মতো টেক্সচার তৈরি হচ্ছে, ততক্ষণ মেশাতে থাকুন। খানিকটা সময় নিন। এবারে প্রস্তুত আপনার হেয়ার স্পা জেল। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই ঘরোয়া হেয়ার স্পা জেল? তা কি জানেন?

Hair spa
ছবি: সংগৃহীত

ব্যবহারের সঠিক নিয়ম
১) প্রথমে চুল ভালোভাবে জট ছাড়িয়ে নিন।
২) সহজ অ্যাপ্লিকেশনের জন্য চুলকে চারটি ভাগে ভাগ করে ক্লিপ দিয়ে আটকে রাখুন।
৩) হাতে অল্প পরিমাণ স্পা জেল নিয়ে হাতের তালুতে ঘষে গরম করে নিন।
৪) এবার চুলের প্রতিটি ভাগে ভালোভাবে জেল লাগান।
৫) সবটা চুলে লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ পরে নিন।
৬) অন্তত ৩০ থেকে ৩৫ মিনিট অপেক্ষা করুন।
৭) এরপর মৃদু শ্যাম্পু এবং ঈষদুষ্ণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৮) চুল শুকানোর জন্য মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন, ব্লো ড্রায়ার এড়িয়ে চলুন।

সালোঁর রাসায়নিক ছেড়ে এবার ঘরেই ট্রাই করুন এই প্রাকৃতিক পদ্ধতি। সুস্থ, উজ্জ্বল এবং রেশমি চুল এখন চুটকিতেই সম্ভব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.