Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Earthquake

ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই জানিয়ে দেবে অ্যাপ! ডাউনলোড করুন এখনই

জেনে নিন খুঁটিনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৬:১০

options
link
ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই জানিয়ে দেবে অ্যাপ! ডাউনলোড করুন এখনই zoom
ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ড আগেই সতর্ক করবে অ্যাপ।
Advertisement

গত কয়েকমাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতায়। আজ, শুক্রবার দুপুরেও কেঁপে উঠেছে তিলোত্তমা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.০। কম্পন অনুভূত হতেই প্রাণ কার্যত হাতে নিয়ে হুড়মুড়িয়ে বহুতল থেকে নেমে আসেন বহু মানুষ। পথে কার্যত শ’য়ে শ’য়ে লোক। তবে শুধু কলকাতা নয় গত কয়েকমাসে কেঁপেছে একাধিক রাজ্য। কিন্তু জানেন কি আপনি চাইলে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই পেয়ে যেতে পারেন খবর। তার জন্য ডাউনলোড করবে হবে অ্যাপ। তবে গুগলের নিজস্ব ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমও রয়েছে। যার মাধ্যমে অ্যাপ ছাড়াও পাবেন ভূমিকম্পের পূর্বাভাস।

Massive earthquake hits Greece and Turkey
ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ড আগেই সতর্ক করবে অ্যাপ।

ব্যাপারটি ঠিক? অ্যান্ড্রয়েড ফোনে থাকে Earthquake Alerts System। এটি গুগলের ইনবিল্ট ফিচার। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই এই ফিচারের সুবিধা পাওয়া যায়। কিন্তু তার জন্য সেটিংসে গিয়ে একটি অপশনকে চালু করতে হবে। প্রথমে চলে যান ফোনের সিস্টেমে। সেখানে গিয়ে বেছে নিন লোকেশন। এরপর চলে যান সেফটি ও এমারজেন্সি অপশনে। সেখানে পাবেন আর্থকোয়েক অ্যালার্ট (ভূমিকম্পের সতর্কতা)। সেটি অন করে দিলেই আপনার কাজ শেষ। তবে হ্যাঁ, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। এছাড়াও রয়েছে কিছু থার্ড পার্টি অ্যাপ। রইল সেগুলোর তালিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমে চলে যান ফোনের সিস্টেমে। সেখানে গিয়ে বেছে নিন লোকেশন। এরপর চলে যান সেফটি ও এমারজেন্সি অপশনে। সেখানে পাবেন আর্থকোয়েক অ্যালার্ট (ভূমিকম্পের সতর্কতা)। সেটি অন করে দিলেই আপনার কাজ শেষ।

MyShake App- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিতভাবে তৈরি করেছে এই অ্যাপটি। যা ভুমিকম্পের আগেই সতর্কবার্তা দিতে সক্ষম।

Earthquake Network App- এই অ্যাপটিও ভুমিকম্পের আগেই সতর্কবার্তা দিতে সক্ষম। ফোনের অ্যাক্সিলোমিটার কম্পন শনাক্ত করে আগাম বার্তা দিতে পারে।

BhuDev- উত্তরাখণ্ড সরকার ও আইআইটি রুরকির যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই অ্যাপ। এটিও ডাউনলোড করতে পারেন।

My Earthquake Alerts & Map- বিশ্বব্যাপী ভূমিকম্পের যে কোনও তথ্য ও অ্যালার্টের জন্য আদর্শ এই অ্যাপটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.