সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে সিনেমা বলতে হাতে গোনা কয়েকটি। উল্লেখ করার মতো একটিই, ‘গন গার্ল’। কিন্তু আন্তর্জাতিক মডেলিংয়ের জগতে বেশ নাম রয়েছে এমিলি রাটাকওস্কির। ক্যামেরার সামনে স্বল্পবসনা হতে কখনও আপত্তি জানাননি তিনি। এমন নমুনাও প্রচুর রয়েছে ইনস্টাগ্রামে।
[গায়ে সাপ ফেলে দেওয়ার পালটা শোধ তুলতে এ কী করলেন সানি!]
ইদানীং এমন ছবি একটু বেশিই পোস্ট করছেন আমেরিকান মডেল তথা অভিনেত্রী। কারণ ছুটি কাটাতে গিয়েছেন তিনি। মুক্তির এই স্বাদ যেন আরও বেশি করে পেতে চাইছিলেন। তাই পোশাক ছেড়ে সম্পূর্ণ অনাবৃত হয়েছেন। আবার সে ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।
[আবেদনময়ী ক্যাটরিনার নতুন ছবিতে পারদ চড়ছে ইন্টারনেটে]
ছবিটি বেশ নান্দনিকভাবেই পোস্ট করেছেন এমিলি। তবে নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ নায়িকার সাহসী হওয়ার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নগ্ন হওয়ার জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
তবে নিন্দা-প্রশংসার তোয়াক্কা না করেই ছুটি উপভোগ করছেন এমিলি। সম্প্রতি নিজের বিকিনি ব্র্যান্ড লঞ্চ করেছেন মডেল তথা নায়িকা। মনে করা হচ্ছে, তার প্রচারের জন্যই এভাবে নগ্ন ছবি দিয়ে নেটদুনিয়ার উষ্ণতা বাড়াচ্ছেন অভিনেত্রী।
[যৌনদৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন পাওলি দাম]
সর্বশেষ খবর
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর
-
দমদম পার্কে সিন্ডিকেট রাজ ইস্যুতে উত্তপ্ত ‘বিধায়ক দরবারে’! বিধায়ক পীযূষের প্রশ্নের মুখে খোদ মন্ত্রী শারদ্বত
-
ঝাড়খণ্ডে করম পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা! তলিয়ে গেল ৬ শিশু
-
কমিশনারদের ‘মতানৈক্য’ প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের পদত্যাগের দাবি বিরোধীদের, ‘ভিন্নমত’ মানল কমিশনও
-
চোখের চিকিৎসা সেরে বিদেশ থেকে ফিরেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের