সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেজেটপ্রেমী প্রায় সকলেরই আইফোনের প্রতি আকর্ষণ থাকেই। তবে পকেটের কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন। কেউ নতুন মডেল লঞ্চ করলেই অপেক্ষাকৃত পুরনো মডেলগুলির দাম কমার অপেক্ষা করেন। যাতে খানিকটা সস্তায় পছন্দের ফোনটি কিনতে পারেন। এমন সকল আইফোন প্রেমীদের জন্য সুখবর। অনেকটা ছাড়ে আইফোন ১৫ সিরিজ এবার পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তবে শুধু আইফোনই নয়, পুজোর মুখে ছাড় পাবেন অন্যান্য কোম্পানির মোবাইলেও।
এতদিন আইফোন ১৫-এর সর্বনিম্ন দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৬। তার পরই আইফোন ১৫-এর জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছে ফ্লিপকার্ট। জানা গিয়েছে, বিগ বিলিয়ন ডে সেলে আইফোন ১৫ এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৬৯৯০০ টাকায়। তবে শুধু আইফোন নয়। এই অফার চলাকালীন ছাড় মিলবে অন্যান্য কোম্পানির ফোনেও। নিশ্চয়ই ভাবছেন, কেনাকাটা তো করবেন, কিন্তু অফার থাকবে কবে থেকে? সংস্থা সূত্রে খবর, চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে বিগ বিলিয়ন ডে সেল। প্লাস মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২৬ তারিখ থেকে পাবেন অফার।
জানা গিয়েছে, ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস ও অন্য সব গেজেটে মিলবে বিরাট ছাড়। এখানেই শেষ নয়। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড থাকলে পাবেন অতিরিক্ত ছাড়। তাহলে আর দেরি কেন? পছন্দের ফোন বা গ্যাজেট এখনই বেছে রাখুন। সেল শুরু হলেই সেরে ফেলবেন বুকিং।
সর্বশেষ খবর
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে