Leftover Dal Recipe

রাতে রান্না করা ডাল বেঁচে গিয়েছে? না ফেলে জলখাবারে বানান ৪ সুস্বাদু পদ

ডালে, বিশেষত মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তা বাতিল করার বদলে সুস্বাদু জলখাবার কিংবা স্ন্যাক বানিয়ে নেওয়া যায়, যা একাধারে মুখরোচক ও স্বাস্থ্যকর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৪৩

options
link
রাতে রান্না করা ডাল বেঁচে গিয়েছে? না ফেলে জলখাবারে বানান ৪ সুস্বাদু পদ
ডালে প্রভূত পরিমাণে প্রোটিন থাকে যা স্বাস্থ্যর পক্ষে উপকারী।

আগের রাতের ডাল বেঁচে গেছে, কিন্তু জলখাবারে তো আর তা খাওয়া যায় না। তবে কি ফেলে দেবেন? প্রশ্নই উঠছে না। বেঁচে থাকা ডাল (Leftover Dal) ব্যবহার করে বানানো যায় নানা রকমের জলখাবার, যা একই সঙ্গে সুস্বাদু ও প্রোটিনে ভরপুর। জেনে নিন সহজ রেসিপি।

Advertisement

১. ডালের চিলা
মুসুর ডাল ভিজিয়ে বেটে চিলা বানানো যায় তা দিয়ে। তবে বেঁচে যাওয়া ডাল দিয়েও চিলা বানানো যেতে পারে। ডালের সঙ্গে পিঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, জিরে বা জোয়ান ও সামান্য বেসন মিশিয়ে ব্যাটার তৈরি করুন। তাওয়ায় অল্প তেল দিয়ে ভেজে নিলেই তৈরি। টক দই বা রায়তার সঙ্গে খাওয়াই যায় এই ডালের চিলা। পেট-মন দুইই ভরবে এতে।

Advertisement

4 Tasty Leftover Dal Recipes: Chilla, Tikki, Pakora & Paratha

Advertisement

২. ডালের টিক্কি
বেঁচে যাওয়া ডালের সঙ্গে গাজর বা ক্যাপসিকামের মতো কুচোনো সবজি, আদা, রসুন, গরম মশলা ও নুন মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে মিহি কুচি করে নেওয়া যায় এই সমস্ত সবজি। মিশ্রণ আঁটসাঁট করতে সেদ্ধ আলু মেশান। বেসন দিতে পারেন, তবে সামান্যই। এরপর ছোট ছোট টিক্কির আকার দিয়ে তাওয়ায় অল্প তেলে শ্যালো-ফ্রাই করুন। এয়ার ফ্রায়ারও ব্যবহার করতে পারেন, তবে তাতে টিক্কির ভিতরের অংশ রান্না হয়েছে কি-না, তা দেখে নেওয়া জরুরি। দইয়ের ডিপ বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন।

৩. ডালের পকোড়া
দুপুরের ভাতের পাতে খাওয়ার জন্য বেঁচে থাকা ডাল দিয়ে পকোড়া বানানো যেতে পারে। ডালের সঙ্গে কুচোনো পিঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, জোয়ান ও সামান্য বেসন মেশান। গরম তেলে সরাসরি ছাড়ুন ছোট ছোট বড়া। সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। তেল থেকে তুলে, টিস্যু পেপারে রাখুন যাতে বাড়তি তেল শুষে যায়। চাইলে ডিপ ফ্রাইয়ের বদলে এয়ার-ফ্রাই করেও নিতে পারেন। ধোঁয়াওঠা গরম ভাতের সঙ্গে এই ডালের পকোড়া যেন অমৃত। তবে ধনেপাতার চাটনি ও লেবুর রসের সঙ্গে স্ন্যাক হিসেবে পরিবেশন করলেও মন্দ হবে না।

Leftover Dal Recipes: 4 Easy & Delicious Breakfast Ideas
heading-ta dekhbe?

 

৪. ডাল-ভরা পরোটা
বেঁচে যাওয়া ডাল পরোটার পুর হিসেবেও ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে ডাল কড়াইয়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এর মধ্যে পিঁয়াজ, পছন্দসই মশলা ও সামান্য লেবুর রস দিন। মাখো মাখো হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। তারপর মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখা রুটি বা পরোটার মধ্যে পুরের মতো ঢুকিয়ে দিন। তাওয়ায় সেঁকে নিন দুইপাশই। রোল করে খাওয়া যায়, অথবা সাধারণ রুটি বা পরোটার মতো করেই পরিবেশন করা যেতে পারে। সঙ্গে রাখুন টক দই, স্যালাড বা পছন্দসই চাটনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.