Ravindra Jadeja

‘জাদ্দু কা সাত্তু’তেই মিলবে দেদার পুষ্টি, জাদেজাকে সঙ্গী করে নয়া নজির গণেশের

বাঙালির চিরচেনা ছাতু এবার জাতীয় মঞ্চে। পূর্ব ভারতের সীমানা ছাড়িয়ে এবার জাতীয় স্তরে নিজেদের আধিপত্য বিস্তারে কোমর বেঁধে নামল 'গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড'। আর এই লড়াইয়ে তাদের তুরুপের তাস ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২১:০০

options
link
‘জাদ্দু কা সাত্তু’তেই মিলবে দেদার পুষ্টি, জাদেজাকে সঙ্গী করে নয়া নজির গণেশের
জাদেজাকে গণেশ কনজিউমারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হল। নিজস্ব ছবি

বাঙালির চিরচেনা ছাতু এবার জাতীয় মঞ্চে। পূর্ব ভারতের সীমানা ছাড়িয়ে এবার জাতীয় স্তরে নিজেদের আধিপত্য বিস্তারে কোমর বেঁধে নামল ‘গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড’। আর এই লড়াইয়ে তাদের তুরুপের তাস ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Advertisement

সম্প্রতি কলকাতার এক বিলাসবহুল হোটেলে জাদেজাকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হল। লক্ষ্য স্পষ্ট— ছাতুকে শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী পানীয় হিসেবে নয়, বরং আধুনিক প্রজন্মের কাছে প্রোটিনসমৃদ্ধ এবং প্রাকৃতিক শক্তিদায়ক খাবার হিসেবে তুলে ধরা। সংস্থার নয়া বিজ্ঞাপনে জাদেজার মাঠের লড়াইয়ের সঙ্গে ছাতুর পুষ্টির এক অদ্ভুত মেলবন্ধন ঘটানো হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ‘লো লিন্টাস’-এর তৈরি এই প্রচারের মূল মন্ত্র হল ‘জাদ্দু কা সাত্তু’।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অধিকর্তা দেবাংশ মিমানি এবং বিপণন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা। দেবাংশবাবুর মতে, ভারতের নিজস্ব এই প্রাকৃতিক শক্তির উৎসকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।

Advertisement

বর্তমানে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় শক্ত ভিত গড়ে এবার দিল্লি, বারাণসী এবং উত্তর-পূর্ব ভারতের বাজার ধরার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। আধুনিক প্যাকেজিং ও প্রিজারভেটিভ-মুক্ত মানের ওপর ভিত্তি করেই এই জয়যাত্রা শুরু হল। ই-কমার্স এবং রিটেল— দুই মাধ্যমেই এখন থেকে সহজেই মিলবে এই ‘ন্যাচারাল এনার্জি’। ঘরের সামগ্রীকে বিজ্ঞাপনের চাকচিক্যে বিশ্বজনীন করে তোলার এই প্রয়াস আদতে ভারতীয় ঐতিহ্যেরই জয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.