সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিঙারার সাইজ দেখলে একেবারে বমকে যাবেন। যেমন লম্বা, তেমন চওড়া। ওজন আট কিলো! সাধে কি আর এর নাম ‘বাহুবলি শিঙাড়া’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মীরাটের এক মিষ্টির দোকানে এরকমই এক শিঙাড়া বিক্রি হচ্ছে। যা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। তবে শুধু এই শিঙাড়া বিক্রি নয়, এই মিষ্টির দোকানে চলছে এক অভিনব প্রতিযোগিতাও। যে এই বাহুবলি শিঙাড়াটি দ্রুত খেতে পারবেন, তিনি পাবেন ৫১ হাজার টাকা! তবে একটাই শর্ত, আট কিলোর এই শিঙারা যেন একটুও ফেলা না যায়!
উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাহুবলি শিঙাড়া’র ভিডিও। ইতিমধ্য়েই প্রায় পঞ্চাশ হাজার জন দেখে ফেলেছে এই ভিডিও। ‘বাহুবলি শিঙাড়া’র ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কাও। এই ভিডিও শেয়ার করে হর্ষ লিখলেন, ‘দিওয়ালিতে আমার স্ত্রী আমাকে একাধিক মিষ্টি ও শিঙাড়া খেতে বারণ করেছে, তাই আমি এই শিঙাড়া অর্ডার করতে চাই…!’
After all the Diwali sweets, my wife has ordered me to eat not more than one samosa today…… pic.twitter.com/WjuRObFD0T
Advertisement— Harsh Goenka (@hvgoenka) October 26, 2022
[আরও পড়ুন: চিকেন-মটন বাদ, ডিম দিয়ে বানানো এসব রেসিপি চেখে দেখলে স্বাদ ভুলতেই পারবেন না ]
তবে শুধু হর্ষ গোয়েঙ্কা নন, বহু নেটিজনেই এই ভিডিও দেখে একেবারে হতবাক। নেটিজেনদের কথায়, এক শিঙাড়ায় পুরো পরিবার পেটপুজো করে ফেলবে। অনেকে আবার বলছে, বাহুবলি ছবির নায়ক প্রভাসও এই শিঙাড়া খাওয়ার আগে দু’বার ভাববেন!
আজব খাবারের ভিডিও এর আগেও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল চকোলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি বানানোর রেসিপি। এমনকী, রসগোল্লার সঙ্গে তেঁতুলজল মিশিয়েও রাস্তায় বিক্রি করতে দেখা গিয়েছে আজব ফিউশন ফুড। তবে এত বড় শিঙাড়া দেখে নেটিজেনদের কিন্তু কৌতুহলের শেষ নেই।
[আরও পড়ুন: প্রেম আর পেটপুজো একসঙ্গে করতে চান? ঘুরে আসুন কলকাতার এই ৫ রুফটপ রেস্তরাঁয়]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?