বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন অ্যাকশন ছবি ‘আলফা’ মুক্তির পর থেকেই তাঁর দুর্দান্ত ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা তুঙ্গে। তবে নজর কেড়েছে শুধু তাঁর পর্দার উপস্থিতি নয়, বরং ছবির জন্য নেওয়া কঠোর ফিটনেস ট্রেনিংও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়ার ওয়ার্কআউটের এক ঝলক, যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
এই ট্রেনিংয়ের বিশেষত্ব হল, এটি শুধুমাত্র ওজন কমানো বা পেশি গঠনের জন্য নয়। বরং ফাংশনাল ট্রেনিংয়ের মাধ্যমে শরীরকে আরও শক্তিশালী, সচল, ভারসাম্যপূর্ণ এবং সহনশীল করে তোলাই এর মূল লক্ষ্য। অর্থাৎ, প্রতিদিনের জীবনের নানান কাজ আরও সহজ ও দক্ষতার সঙ্গে করার জন্য শরীরকে প্রস্তুত করে এই ধরনের ব্যায়াম।
আরও পড়ুন:
আলিয়ার ফিটনেস ট্রেনার করণ সাহনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কোনও শর্টকাট নেই। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং খাদ্যতালিকা অক্ষরে অক্ষরে মেনে চলাই একজন ‘আলফা’ তৈরি করে।’ বিশেষজ্ঞদের মতে, আলিয়ার এই ওয়ার্কআউটের (Alia Bhatt Alpha Workout) বেশ কয়েকটি ব্যায়াম সাধারণ মানুষও নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুশীলন করতে পারেন।

ব্যান্ডেড স্কোয়াট
রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে করা এই স্কোয়াট সাধারণ স্কোয়াটের তুলনায় বেশি কার্যকর। এটি হিপ, উরু, হ্যামস্ট্রিং, কাফ, পেট ও কোমরের পেশির মাসলকে একসঙ্গে সক্রিয় করে। পাশাপাশি শরীরের ভারসাম্য উন্নত করে।
উপকারিতা
- পা ও হিপের পেশি শক্তিশালী হয়
- পেট ও কোমরের মাসল আরও মজবুত হয়
- শরীরের ভারসাম্য বাড়ে
- সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখতে সাহায্য করে
বক্সিং ড্রিল
দ্রুত গতিতে পাঞ্চ ও ফুটওয়ার্কের সমন্বয়ে করা এই ব্যায়ামে শরীর প্রায় সব বড় পেশিকে কাজে লাগায়। একই সঙ্গে এটি দারুণ কার্ডিও ওয়ার্কআউটও।
উপকারিতা
- হৃদ্যন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়
- ক্যালরি ঝরাতে সাহায্য করে
- হাত-চোখের সমন্বয় উন্নত করে
- রিফ্লেক্স ও স্ট্যামিনা বাড়ায়
ক্ল্যাপ পুশ-আপ
এটি পুশ-আপের একটি উন্নত সংস্করণ, যেখানে শরীরকে অনেকটাই ওয়েট নিয়ে উপরে তুলতে হয়। ফলে বুক, কাঁধ, বাহু, পেট ও কোমরের পেশি আরও কার্যকরভাবে কাজ করে এবং শক্তিশালী হয়।
উপকারিতা
- শরীরের উপরের অংশের পেশি শক্তিশালী হয়
- শক্তি ও গতি বাড়ে
- খেলাধুলার পারফরম্যান্স উন্নত হয়
তবে এটি নতুনদের জন্য নয়। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই ব্যায়াম করা উচিত নয়।

কেটলবেল সুইং
কোমর ও হিপের শক্তি ব্যবহার করে করা এই ব্যায়ামে শরীরের পিছনের অংশের পেশি সক্রিয় হয়। একই সঙ্গে এটি শক্তি বাড়ানোর পাশাপাশি কার্ডিও ট্রেনিং হিসেবেও কাজ করে।
উপকারিতা
- হিপ ও হ্যামস্ট্রিং শক্তিশালী হয়
- শরীরের কার্যক্ষমতা বাড়ে
- চর্বি কমাতে সহায়তা করে
- স্ট্যামিনা ও শরীরের ভঙ্গি উন্নত করে
ব্যাটল রোপ
দড়ি ব্যবহার করে দ্রুত গতিতে হাত চালানোর এই অনুশীলন শক্তি ও সহনশক্তি, দুটিই বাড়ায়। এতে কাঁধ, বাহু, পিঠ, কোর এবং হাতের গ্রিপ একসঙ্গে শক্তিশালী হয়।
উপকারিতা
- পেশির সহনশক্তি বাড়ে
- গ্রিপ শক্তিশালী হয়
- সমন্বয় ক্ষমতা উন্নত হয়
- কার্ডিও ওয়ার্কআউটের সুবিধা মেলে
বারবেল স্কোয়াট
শরীরের নিচের অংশের শক্তি বাড়াতে এটি অন্যতম কার্যকর কম্পাউন্ড এক্সারসাইজ। নিয়মিত করলে পা, পেট ও কোমরের পেশির শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়ে।
উপকারিতা
- পায়ের পেশি শক্তিশালী হয়
- হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে
- পেট ও কোমরের পেশির স্থিতিশীলতা উন্নত হয়
- দৈনন্দিন চলাফেরা সহজ হয়
সঠিক কৌশল ছাড়া এই ব্যায়াম করলে চোট লাগার ঝুঁকি থাকে। তাই প্রশিক্ষকের পরামর্শ নেওয়া জরুরি।

রোয়িং মেশিন
এটি এমন একটি লো-ইমপ্যাক্ট কার্ডিও ব্যায়াম, যা একসঙ্গে পুরো শরীরকে কাজে লাগায়। দৌড়ের তুলনায় হাঁটু ও অন্যান্য জয়েন্টের উপর কম চাপ পড়ে।
উপকারিতা
- হৃদ্যন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়
- পা, পিঠ, কাঁধ, হাত, পেট ও কোমরের পেশি শক্তিশালী করে
- জয়েন্টের উপর চাপ কম পড়ে
- বাড়ে সার্বিক ফিটনেস
ফিটনেস মানেই শুধু সুন্দর শরীর নয়
আলিয়া ভাটের ‘আলফা’ ওয়ার্কআউট একটি বিষয় স্পষ্ট করে দেয়, ফিটনেসের আসল উদ্দেশ্য শুধু রোগা বা আকর্ষণীয় দেখানো নয়। শরীরকে এমনভাবে গড়ে তোলা, যাতে প্রতিদিনের কাজ সহজে করা যায়, আঘাতের ঝুঁকি কমে এবং দীর্ঘ সময় সুস্থ থাকা যায়, সেটাই প্রকৃত ফিটনেস।
তবে বিশেষজ্ঞদের মতে, নতুনদের উচিত সহজ ব্যায়াম দিয়ে শুরু করা। ক্ল্যাপ পুশ-আপ বা বারবেল স্কোয়াটের মতো কঠিন অনুশীলন প্রশিক্ষকের তত্ত্বাবধান ছাড়া না করাই ভালো। পাশাপাশি ওয়ার্ম-আপ, কুল-ডাউন, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্যাভ্যাসও সমান গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ